শিরোনাম:
চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮ বিভাগীয় ব্যবস্থা নিতে যাচ্ছে মতলব বালিকা উ’বির সেই শিক্ষকের বিরুদ্ধে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে শিক্ষার্থীদের অঙ্গীকার করালেন ‘ক্লিন চাঁদপুর’ চাঁদপুরে নতুন কুঁড়ির ৩ যুগ পূর্তি উপলক্ষে মেহেদি উৎসবের প্রস্তুতি সভা চাঁদপুরে মাদকসহ গ্রেফতার ১১, কিশোর গ্যাং সন্দেহে আটক ৭৬ চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে সাড়ে ৪ লাখ মিটার কারেন্ট জাল জব্দ, আটক ৫২ জেলে চাঁদপুর শিল্পকলা একাডেমির কালচারাল অফিসারকে ঘিরে ক্ষোভ, তদন্ত ও বদলির দাবি সংস্কৃতিকর্মীদের মতলব দক্ষিণে দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত

রূপগঞ্জে বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবি নিখোঁজ শিক্ষার্থী

reporter / ৪৮৯ ভিউ
আপডেট : শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

রূপগঞ্জ প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাল্ক হেডের ধাক্কায় নৌকাডুবিতে ওসানা (১২) নামে এক ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজের ২৪ ঘন্টা পার হয় হয়ে গেলেও শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি ডুবুরী দল এ ঘটনায়  বাল্কহেডে চালকসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। নিখোজ ওসানা সোনারগাও উপজেলার পেরাব এলাকার আবু সাইদের মেয়ে।
ঘটনায় নিখোঁজ শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, সফিকুল ইসলাম, সারাফাত হোসেন সোহাগ, সোহান লষ্কর, মিরাজ মৃধা।
মামলার আজহার থেকে জানা যায়, আবু সাইদের মেয়েে ওসানা রূপগঞ্জ উপজেলার পোড়াব এলাকায় নানার বাড়িতে থেকে পূর্বাচলের জলসিড়ি শেখ রাসেল ক্যান্টনমেন্ট স্কুলে ষষ্ঠ শ্রেণীতে লেখাপড়া করছে উপলক্ষে আমরাও রূপগঞ্জে আবু সাঈদ ও তার স্ত্রী শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন গত বুধবার বিকেল তিনটার দিকে আবু সাঈদ এর ভায়রাভাই মাহবুবের ও শালা শাফাত সহ পরিবারের লোকজনসহ ৯ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘাট দিয়ে নৌকা দিয়ে নদী পার হচ্ছিলেন এ সময় একটি বাল্ব হেড নৌকাটিকে ধাক্কা দিলে নৌকাটি ডুবে যায় এ সময় স্থানীয় আরেকটি নৌকা দিয়ে স্থানীয়রা আট জনকে উদ্ধার করতে পারলেও শিক্ষার্থী ওসানা নদীতে ডুবে যায়।
আবু সাইদ বলেন, আমার মেয়ে নিখোজের ২৪ ঘন্টা পার হয়ে গেলে তাকে এখনো উদ্ধার করতে পারেনি ডুবুরীরা।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। মামলায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


এই বিভাগের আরও খবর