শিরোনাম:
চাঁদপুরে প্রবীণ দিবসে শ্রদ্ধা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক মাও. মোশাররফ হোসাইন হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ

শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ

reporter / ১৮০ ভিউ
আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক শাহতলী নিবাসী আলহাজ্ব অ্যাড: তাহের হোসেন রুশদী’র আজ ৪জুলাই ৮ম মৃত্যুবার্ষিকী। এই দিনে তিনি ঢাকা শমরিতা হাসপাতালে (প্রা:) চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
জানা গেছে, ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ  ৪জুলাই শাহতলী জিলানী চিশতী কলেজসহ স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে।
কর্মসূচীর মধ্যে রয়েছে, শাহতলী রুশদী বাড়ি মসজিদে সকাল সাড়ে ৯টায় পবিত্র কোরআন খতম, ১০টায় মরহুমের কবর জিয়ারত, সাড়ে ১০টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে স্মরণ সভা ও  মিলাদ ও দোয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন চাঁদপুরের কৃতিসন্তান ঢাকা  মাইক্রো ফাইবার গ্রুপের পরিচালক (অর্থ)  ও এগ্রিকালচারিষ্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর আহ্বায়ক ড. কামরুজ্জামান কায়সার। সভাপতিত্ব করবেন জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির নবাগত চেয়ারম্যান এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি  সোহেল রুশদী।
অনুষ্ঠানে আমন্ত্রিতদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান অনুবোধ জানিয়েছেন।
জানা গেছে, বর্নাঢ্য জীবনের অধিকারী বিশিষ্ট আইনজীবি সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানে জড়িত ছিলেন। বিশেষ করে তিনি শাহতলী জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শাহতলী কামিল মাদ্রাসার গভর্নিং বডির সেক্রেটারী, জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির সদস্য, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতিসহ নানা গুরুত্বপুর্ন পদে দায়িত্ব পালন করেন ।
উল্লেখ্য, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান অ্যাড: তাহের হোসেন রুশদী দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী’র পিতা।


এই বিভাগের আরও খবর