শিরোনাম:
চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু

শাহরাস্তি উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

reporter / ৪৯৫ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে কৃষকের সমস্যা সমাধানের খাল খনন করতে হবে
——–মেজর (অবঃ) রফিকুল ইসলাম, বীর উত্তম
শাহরাস্তি প্রতিনিধিঃ শাহরাস্তি উপজেলা পরিষদের মাসিক সভা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগষ্ট মঙ্গলবার বিকেলে শাহরাস্তি উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরীর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদের সঞ্চালনায় সভায় প্রধান উপদেষ্টা স্থানীয় সংসদ সদস্য মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম উপস্থিত থেকে বিভিন্ন দিকনির্দেশনা মুলক মতামত ব্যক্ত করেন। এসময় তিনি বলেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধের কারনে আরও দু তিন বছর খাদ্য সংকট থাকতে পারে। তাই আমাদেরকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে কৃষকের সমস্যা সমাধানের খাল খনন করতে হবে।  ততটুকু সম্ভব কৃষকদের সহযোগিতা করতে হবে। বজ্রপাতের সময় কৃষকদের নিরাপত্তায় মাঠে সেড নির্মাণ করা হবে। তিনি বলেন, কৃষকগন ভালোভাবে কাজ করতে পারলে খাদ্য উৎপাদন বেড়ে যাবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আর্সেনিকমুক্ত টিউবওয়েল যে কোন প্রকার অনিয়ম ঠেকাতে লটারির মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে বরাদ্দ দেয়া হবে।
সভায় উপজেলা পরিষদের মাসিক সভা আরও গতিশীল করতে যথা সময়েই করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজওয়ানা চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদ হোসেন,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার, ওমর ফারুক দর্জি, জহিরুল ইসলাম মানিক, জোবায়েদ কবির বাহাদুর, আঃ রাজ্জাক, আলম বেলাল, মোশারফ হোসেন, রুহুল আমিন। সভার শুরুতে ১৫ আগষ্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা ও বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।


এই বিভাগের আরও খবর