শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

শাহরাস্তিতে ইঞ্জিনিয়ার’স কেয়ার এন্ড কনস্ট্রাকশন এর শুভ উদ্বোধন 

reporter / ৩৬৩ ভিউ
আপডেট : শনিবার, ৩১ ডিসেম্বর, ২০২২

রাফিউ হাসান হামজাঃ চাঁদপুরের শাহরাস্তি উপজেলার কালিয়াপাড়া বাজারে আমান প্লাজার ২য় তলায় সাংবাদিক মো.শাহ আলম ভূঁইয়া ও তার ভাইদের মালিকানাধীন ‘ইঞ্জিনিয়ার’স কেয়ার এন্ড কনস্ট্রাকশন’র উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন ঘোষনা করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো.শাহজাহান ভূঁইয়া। এতে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মো.শাহবুদ্দিন ভূঁইয়া।
আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের সভাপতি কামরুজ্জামান মিন্টু, ফরিদগঞ্জ উপজেলার (ভারপ্রাপ্ত) শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামাল, কাকৈরতলা জনতা কলেজের প্রভাষক মোঃ জসিম উদ্দিন, সুয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্তার হোসেন, শিক্ষক মাওলানা জাহাঙ্গীর আলম, কালিবাড়ী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আহসান উদ্দিন সুমন, মাওঃগোলাম মোস্তফা, মাসুদ আলম পাইলট, ছাত্রনেতা ইস্কান্দার সুমন, আবুল কাশেমসহ অতিথিবৃন্দ।
প্রতিষ্ঠানটির কর্ণধার সাংবাদিক মো.শাহ আলম ভূঁইয়া জানান, আমাদের ভাইদের সম্মিলিত এই প্রতিষ্ঠান “ইঞ্জিনিয়ার’স কেয়ার এন্ড কনস্ট্রাকশন” বিল্ডিং নির্মাণে এক বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে সেবা প্রদান করবে। দক্ষ ও আদর্শিক ইঞ্জিনিয়ার দ্বারা আমরা সকল ধরনের ইঞ্জিনিয়ারিং ড্রয়িং,ডিজাইন ও কনস্ট্রাকশন এর সেবা প্রদান করবো।
উপস্থিত সকলে দোয়ার মাধমে তাদের প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।


এই বিভাগের আরও খবর