শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

শাহরাস্তিতে কৃষি জমির মাটি কাটায় মেসার্স মদিনা ব্রিকসের ভেকু জব্দ

reporter / ৪৪২ ভিউ
আপডেট : সোমবার, ১৫ মে, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ
শাহরাস্তিতে অবৈধভাবে কৃষি জমির উর্বর মাটি কেটে নেওয়ার অভিযোগে মোবাইল কোর্টে মেসার্স মদিনা ব্রিকসের ভেকু জব্দ করা হয়েছে।
শাহরাস্তি উপজেলার বিভিন্ন ফসলি মাটের কৃষি জমির উর্বর মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতে
মাটি কাটার ভেকু জব্দ করে।
১৩ মে শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ন রশিদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী
শাহরাস্তি উপজেলার বিভিন্ন এলাকায় যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনাকালে অবৈধভাবে কৃষি ফসলি জমি হতে মাটি কাটার অপরাধে মেসার্স মদিনা ব্রিকসের একটি এস কে বাটার (ভেকু) জব্দ করেন এবং আইসার গাড়ির চালকে মাটি পরিবহনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন ধারায় অভিযুক্তকে অর্থদণ্ড প্রদান করেন। উক্ত মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন উপজেলার আনসারের একটি টীম।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সুত্রে জানা যায় কৃষি জমির উর্বর মাটি বিক্রি ও পরিবহন করা আইনত দন্ডনীয় অপরাধ। কৃষি জমির উর্বর মাটি কেটে তা বিক্রি করা যাবেনা। কেউ অবৈধভাবে কৃষি জমির উর্বরমাটি কেটে বিক্রি করলে এবং ট্রাক্টর ও আইসার ট্রাক দিয়ে
পরিবহন করলে তাদের বিরুদ্ধে কঠোর শান্তিমূলক ব্যবস্থা গ্রহন করা হবে।
আইন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর