শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

শাহরাস্তিতে ডাকাতি প্রস্তুতকালে আন্তঃজেলা ৩ ডাকাত আটক

reporter / ৪৫৬ ভিউ
আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩

নিজস্ব প্রতিনিধিঃ
চাঁদপুরের শাহরাস্তিতে ডাকাতি প্রস্তুতকালে পিকআপ ও অস্ত্রসহ ৩ ডাকাত দলের সদস্যকে আটক করেছে পুলিশ। চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলার ওয়ারুক রেলক্রসিং এলাকা থেকে অভিযুক্ত ডাকাতদের আটক করা হয়। শনিবার আইনি প্রক্রিয়া অনুসরণ শেষে আটকৃত ডাকাতদের চাঁদপুর কোর্টে প্রেরণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকাল গভীর রাতে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদ হোসেনের নির্দেশে এসআই আবু তাহের সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। ওইসময় ডাকাতির জন্য সংঘবদ্ধ হওয়া ডাকাত দলের সদস্যরা পুলিশের উপস্থিতি টেরপেয়ে তাদের ব্যবহৃত গাড়ি থেকে দ্রুত ৪-৫ জন ডাকাত সদস্য লাফিয়ে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরবর্তীতে পুলিশের সাঁড়াশি অভিযানে এসআই আবু তাহের সঙ্গীয় ফোর্স ডাকাত দলের ৩ জন সদস্যসহ পিকআপ গাড়ি, ২ টি চাকু, ১ টি তালা ভাঙার কাটার, টচ লাইট, হেক্স ব্লেড, কয়েকটি শর্ট প্যান্ট ও মুখোশ উদ্ধার করে। গ্রেপ্তারকৃত ডাকাত দলের সদস্যরা হলেন, চাঁদপুর সদর থানার রহমতপুর কলোনী, আবু খানের ভাড়াটিয়া, বর্তমান- দোকানঘর, ওস্তা বাড়ের মৃত বাচ্চুর ছেলে মোঃ নাজমুল ২১, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলা মুসলিম নগর গ্রামের মোল্লা গার্মেন্টস সংলগ্ন জহিরের বাড়ীর ভাড়াটিয়া বাড়ি, বর্তমান চাঁদপুর সদর থানার পশ্চিম শ্রীরামদী গ্রামেরমৃত ফজলুল করিম মিয়ার ছেলে আনোয়ার হোসেন ফারুক ৪৩, চাঁদপুর সদর উপজেলার দুল্লুপ মাঝি গ্রামের গ্রামের জি টি রোড চেয়ারম্যানঘাট, হোল্ডিং নং-০৬৫৭, ১৫ নং ওয়ার্ড মৃত দুলাল মাঝির ছেলে আব্দুর রহমান মাঝি ৪৭।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ শহীদ হোসেন জানান, পুলিশের প্রাথমিক তদন্তে প্রতিয়মান তারা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। আটককৃত প্রত্যেকের বিরুদ্ধে দেশের নারায়ণগঞ্জ ও চাঁদপুর সদর থানায় বিভিন্ন অপরাধে কয়েকটি করে নিয়মিত মামলা রয়েছে। ঈদকে সামনে রেখে চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কসহ বিভিন্ন স্থানে বড় ধরনের ডাকাতির পরিকল্পনা করছিল। বর্তমানে শাহরাস্তি থানায় আটককৃতদের ব্যাপারে একটি নিয়মিত মামলা হয়েছে।


এই বিভাগের আরও খবর