শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

স্থানীয় প্রভাবশালী মহলের নাম ব্যবহার করছে স্কুল কর্তৃপক্ষ

reporter / ৩৩৫ ভিউ
আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

মেঘনা-ধনাগোদার তলদেশের বালু উঠিয়ে ভরাট হচ্ছে মতলব উত্তরের দুর্গাপুর জনকল্যাণ উঃবি’র জায়গা
নিজস্ব প্রতিবেদকঃ
স্কুলের নিচু জায়গা ভরাট করতে ব্যবহার হচ্ছে মেঘনা-ধনাগোদার তলদেশের বালু। নিয়মনীতির তোয়াক্কা না করে পেশি শক্তি বলে অবৈধ ড্রেজার ব্যবহার করে উত্তোলন করা হচ্ছে বালু। চাঁদপুরের মতলব উত্তরের দুর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের একটি নিচু জায়গায় এভাবেই ভরাট করছেন স্কুল কর্তৃপক্ষ। সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গেছে। মেঘনা-ধনাগোদার পাশ ঘেঁষে গড়ে উঠা বিদ্যালয়টির পুরনো ক্লাস রুমের পেছনের নিচু অংশটি জায়গা বর্ধিত করার অংশ হিসেবে বালু ভরাট শুরু করে কর্তৃপক্ষ।  ম্যানেজিং কমিটির সভায় জায়গাটি ভরাটের সিদ্ধান্ত নেয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দরপত্র বিজ্ঞপ্তি দিয়ে ড্রেজার মালিকের মাধ্যমে ভরাট করাতে শুরু করেন বলে জানিয়েছেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আল আমিন। তবে কোন প্রক্রিয়ায় মেঘনা-ধনাগোদার তলদেশ থেকে বালু উত্তোলন করা হচ্ছে এমন প্রশ্নের উত্তর না দিয়ে স্থানীয় প্রভাবশালী মহলের নাম ব্যবহার করেন তিনি।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুল কাইয়ুম মুঠোফোনে জানান তিনি ঢাকায় আছেন।
এদিকে ড্রেজার মালিক শরিফের সাথে প্রতি ঘনফুট বালুর মূল্য ৫ টাকা ৮০ পয়সা দরে ভরাট কাজ চলছে বলে জানান স্কুলটির প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্য সচিব স্বপন কুমার সূত্রধর।
বালু ভরাট এবং মেঘনা-ধনাগোদা নদী থেকে বালু উত্তোলনের বিষয়টি জানেননা বলে জানিয়েছেন চাঁদপুর জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) প্রাণকৃষ্ণ দেবনাথ।
তিনি বলেন, এ ধরনের কার্যক্রম অফিসিয়াল পদ্ধতিতে হয়ে থাকলে আমাদের কাছে চিঠির মাধ্যমে জানানোর পক্রিয়া রয়েছে। তবে এ বিষয়টি সম্পর্কে কোন চিঠি পাইনি।
মেঘনা-ধনাগোদা নদী থেকে বালু উত্তোলনের বিষয়টি খোঁজ নিয়ে জানবেন বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসান।


এই বিভাগের আরও খবর