শিরোনাম:
মতলবে ১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬ ইব্রাহিমপুর শাহী জামে মসজিদের নির্মাণকাজে বাদশা মিয়া চকিদারের আর্থিক অনুদান কচুরিপানার দখলে ধনাগোদা নদী, তিন কিলোমিটার এলাকা জুড়ে বন্ধ নৌযান চলাচল মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ! মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ উত্তর রাড়ীকান্দি জামে মসজিদে চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে মতলবে অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

স্বাধীনতার ৫০বছর পুর্তিতে মতলব উত্তরে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালের পুরস্কার বিতরণ

reporter / ৪৫১ ভিউ
আপডেট : সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

স্বাধীনতার ৫০বছর পুর্তিতে
মতলব উত্তরে ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালের পুরস্কার বিতর

মতলব উত্তর প্রতিনিধি :
মতলব উত্তর উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন মাঠে মহান স্বাধীনতার ৫০বছর পুর্তি উপলক্ষে ৫০ বলের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল হক।
উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহনে ২ জানুয়ারী (রবিবার) বিকালে অনুষ্ঠিত ফাইনালের পুরস্কার বিতরন পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকের ক্ষুদে ক্রিকেটাররাই আগামী দিনের মাশরাফি-সাকিব-তামিম হয়ে দেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল করবে।
মন্ত্রী বলেন, এ ধরনের আয়োজনে সুবিধা বঞ্চিত অনগ্রসরমান প্রতিভাবান ক্রিকেটারদের খুঁজে সামনে দিকে এগিয়ে নেওয়ার সুযোগ সৃষ্টি হবে।
ফাইনাল খেলায় ছেংগারচর মডেল সরকারী উচ্চ বিদ্যালয় ক্রিকেট একাদশ ১৩ রানে কালিপুর স্কুল এন্ড কলেজ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ান হবার গৌরব অর্জন করে। টসজিতে কালিপুর স্কুল এন্ড কলেজ ক্রিকেট একাদশ প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। ছেংগারচর সরকারী মডেল  উচ্চ বিদ্যালয় ক্রিকেট একাদশ ৩ উইকেট হারিয়ে ১৫১ রান সংগ্রহ করে। দলের পক্ষে নাফিজ ৬৩ রানে অপরাজিত ছিলেন এবং আরেফীনের সংগ্রহ ৫০ রান। জবাবে কালিপুর স্কুল এন্ড কলেজ ৬ উইকেট হারিয়ে ১৩৮ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে ৯৪ রান করতে সক্ষম হয় মেহেদী হাসান।
খেলায় ১৫টি ছক্কা হাকিয়ে ৯৪ কারিপুর স্কুল এন্ড কলেজের মেহেদী হাসান ম্যান অব দ্যা ফাইনাল হবার গৌরব অর্জন করেন। আর ম্যান অব দ্যা টুর্নামেন্ট হয় ছেংগারচর সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের নাজমুস সাকিব নিয়ম।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন সুমন ও সুজন আর ধারা বর্ননায় ছিলেন সোহেল ইভান ও লোকমান হোসেন। এই ৫০বলের ত্রিকেট টুর্নামেন্টে উপজেলার ৩২ টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করে। মতলব উত্তর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এবং উপজেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগীতায় এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান এর সভাপতিত্বে এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক একেএম আজাদ এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- চাঁদপুর-২ নির্বাচনী আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি আরো বলেন, শরীর ও মনকে ভালো রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মধ্যে রয়েছে শরীর চালনা যা ক্রমাগত শারীরিক দক্ষতা বাড়িয়ে তোলে। তাই খেলাধুলার মধ্য দিয়ে শরীরচর্চা করা একান্ত প্রয়োজন।
কিন্তু বর্তমান সময়ে শিশু থেকে শুরু করে ছাত্রসমাজ অধিকাংশই খেলাধূলা বলতে বোঝে অনলাইন ভিডিও গেম। যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর যেমন, তেমনই মানসিক বিকাশের পথেও অন্যতম বাঁধা।
তিনি আরও বলেন, খেলাধুলা মানুষের মন ও শরীরকে অনেক দৃঢ় করে। সুন্দরভাবে বাঁচতে শরীর ও মনের সুস্থ্যতার বিকল্প কিছু নেই। খেলাধুলা আমাদের উভয় জিনিসেরই উন্নতি সাধন করে। শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, সম্প্রীতি সৃষ্টিতেও খেলাধুলা অনেক বেশি প্রয়োজনীয়।


এই বিভাগের আরও খবর