শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

হাইমচরে প্রবাসী কল্যান সংস্থা ২য় প্রতিষ্ঠা বার্ষিকীতে এতিমদের মাঝে  কোরআন ও কম্বল বিতরন 

reporter / ৩১১ ভিউ
আপডেট : শনিবার, ১৫ জানুয়ারী, ২০২২

মোঃ আলমগীর হোসেন।।
এসো দুর করি অসহায় মানুষের কষ্টের কালো রাত,  তাদের হাতে রাখি সহানুভূতির আপন হাত এ আলোকে চাঁদপুর জেলা হাইমচর উপজেলায় জাতীয় রেমিট্যান্স আয়ের প্রধান হাতিয়ার প্রবাসীদের মানবতার সেবা এগিয়ে আসা প্রবাসী কল্যান সংস্থা ২য় বার্ষিকী উপলক্ষে এতিম মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কুরআন শরীফ ও কম্বল বিতরন করেন।  গতকাল ১৫ জানুয়ারি শনিবার হাইমচর উপজেলার দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত প্রবাসী কল্যান সংস্থা সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য ও হাইমচর প্রেসক্লাবে সাংগঠনিক সম্পাদক মোঃ আঃ রহমান এর পরিচালনা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইমচর সরকারি মহাবিদ্যালয় অধ্যক্ষ মানোয়ার হোসেন মোল্লা।  বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলগী বাজার আলিম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ জিল্লুর রহমান ফারুকী,  বাজাপ্তী রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নান,  দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন,  হাইমচর প্রেসক্লাবে সভাপতি মোঃ খুরশিদ আলম,  সহ- সভাপতি মোঃ ইসমাইল,  সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক ডাঃ আবদুল্লাহ আল মামুন,  সংস্থা উপদেষ্টা মোঃ আক্তারুজ্জামান হাওলাদার, সংস্থার ত্রান বিষয়ক সম্পাদক মোঃ সালাউদ্দিন মাষ্টারসহ সংস্থা নেতৃবৃন্দ। প্রবাসী কল্যান সংস্থার মাধ্যমে ১০০ এতিম শিক্ষার্থীদের মাঝে কুরআন ও কম্বল বিতরন করেন।  প্রতিষ্ঠান প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকল সদস্যদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
চবিঃ হাইমচরের প্রবাসী কল্যান সংস্থা আয়োজনে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান।


এই বিভাগের আরও খবর