শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

হাজীগঞ্জ পৌর আ’লীগের বিভিন্ন ওয়ার্ড সম্মেলনের তারিখ ঘোষনা

reporter / ৩৪৬ ভিউ
আপডেট : শনিবার, ১২ নভেম্বর, ২০২২

 হাজীগঞ্জ প্রতিনিধিঃ
হাজীগঞ্জ পৌর আওয়ামীলীগের কার্যকরী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ নভেম্বর) সকাল ১১ টায় হাজীগঞ্জ পৌর ০৪ নং ওয়ার্ড  বিশ্বরোড সংলগ্ন হোয়াইট হাউসে কার্যকরী কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সৈয়দ আহাম্মদ খসরু এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ হেলাল উদ্দিন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মোহাম্মদ মাঈনুদ্দিন।
কার্যকরী কমিটির বিশেষ সভায় ১২ টি ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন করার সিদ্ধান্ত গৃহীত  হয়।  আগামী ১৪ নভেম্বর সোমবার থেকে ওয়ার্ড সম্মেলন শুরু হবে। ওই সভা কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ছাড়াও ১২ টি আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
১৪ নভেম্বর সকাল ৯টায় ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন দলীয় কার্যালয়ে,এদিন বিকেল ৩টায় ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে, ১৫ নভেম্বর সকাল ৯টায় ২নং ওয়ার্ডের বলাখাল আর জি সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিকেল ৩টায় ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন টোরাগড় সরকারী প্রাথমিক বিদ্যালয়, ১৬ নভেম্বর সকাল ৯টায় ১নং ওয়ার্ড সম্মেলন বলাখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়, বিকেল ৩টায় ৯নং ওয়ার্ড আলীগঞ্জ মডেল হাইস্কুল, ১৭ নভেম্বর সকাল ৯টায় ৩নং ওয়ার্ড ধেররা কেজি স্কুল, বিকেল ৩টায় ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন চিলড্রেন একাডেমী প্রাঙ্গণে, ১৮ নভেম্বর সকাল ৯টায় ১২নং ওয়ার্ড দক্ষিণ রান্ধুনীমূড়া ঈদগাঁও মাঠ, বিকেল ৩টায় ১০নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন ফ্যান্টার্সী গার্ডেন, ১৯ নভেম্বর ১১ নং ওয়ার্ড সম্মেলন ৯টায় রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয় ও বিকেল ৩টায় ৪নং ওয়ার্ডের সম্মেলন হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হবে।
উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামীলীগের  কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তনুযায়ী ১৪-১৯ নভেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে ১২টি ওয়ার্ডের সম্মেলন সম্পন্ন করা হবে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্মেলন সম্পন্ন করতে উপজেলা ও পৌর আওয়ামীলীগ নেতৃবৃন্দ আওয়ামীলীগ, সহযোগী অঙ্গ সংগঠন, যুবলীগ  ও ছাত্রলীগ নেতা,কর্মী ও সমর্থকদের সহযোগিতা কামনা করেন।


এই বিভাগের আরও খবর