শিরোনাম:
ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই মতলবে শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে মাদ্রাসা শিক্ষক বহিষ্কার মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ

হাজীগঞ্জ পৌর ১০নং ওয়ার্ড আ’লীগের কাউন্সিল সম্পন্ন   সভাপতি মন্টু, সম্পাদক শাহআলম 

reporter / ৩০৩ ভিউ
আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

সুজন দাসঃ

হাজীগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে অনুষ্ঠিত সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সভাপতির বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন। তিনি তাঁর বক্তব্য বর্তমান কার্যকরী কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।
এরপর আগামি তিন বছরের জন্য নতুন করে ওয়ার্ড কমিটি গঠণের লে উপস্থিত সভ্যদের (১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য) মধ্য থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীর নাম প্রস্তাব ও সমর্থনের জন্য আহবান করেন, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ্ মৃধা।
এতে সভাপতি পদে মো. আবুল মনছুর মন্টু ও মো. শফিউল্যাহ ক্বারী এবং সাধারণ সম্পাদক পদে মো. শাহআলম, কেনু মিয়া ও আজিম মজুমদারের নাম প্রস্তাব ও সমর্থন করা হয়। এ সময় সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীদের মধ্যে সমঝোতা করার সুযোগ দেওয়া হয়। কিন্তু তাদের মধ্যে সমঝোতা না হওয়ায়, তারা সম্মেলনের সভাপতির উপর সিদ্বান্ত নেওয়ার দায়িত্ব দেন।
এরপর সম্মেলনের সভাপতি, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন আগামি তিন বছরের জন্য ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে মো. আবুল মনছুর মন্টু ও সাধারণ সম্পাদক পদে মো. শাহআলমের নাম ঘোষণা এবং সম্মেলনের সমাপ্তি করেন।
এর আগে পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান মুন্সীর উপস্থাপনায় অনুষ্ঠিত সম্মেলনের প্রথম অধিবেশনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা ও হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সদস্য খালেদুর রব মিঠু, পৌর আওয়ামী লীগের সদস্য জহিরুল ইসলাম মামুনসহ অন্যান্য অতিথি ও স্থানীয় নেতৃবৃন্দ।


এই বিভাগের আরও খবর