শিরোনাম:
শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

হাজীগঞ্জ বাজারে শিয়ালের মাংস বিক্রি, দুই জনের অর্থদণ্ড

reporter / ৩৯৬ ভিউ
আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

হাজীগঞ্জ প্রতিনিধিঃ হাজীগঞ্জে বাজারে শিয়ালের মাংস বিক্রয়ের অপরাধে ২জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন- কালচোঁ ইউনিয়নের সিদলা গ্রামের সোনা মিয়ার ছেলে মো. জুলহাসে এবং একই গ্রামের পাটওয়ারী বাড়ীর সিরাজ পাটওয়ারীর ছেলে মনির হোসেন।
শিয়ালের মাংস বিক্রয়ের সময় পুলিশ তাদেরকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২জনকে ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান  মানিক।
থানা সুত্রে জানা গেছে, জুলহাস মিয়া ও মনির শনিবার (১২ নভেম্বর) দিনগত রাতে শিয়ালটি ধরে জবাই করে । গতকাল  রোববার (১৩ নভেম্বর) দিনে হাজীগঞ্জ বাজারে মাংস বিক্রি করতে নিয়ে আসে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাজিম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরককে শিয়ালের মাংসসহ আটক করে থানায় নিয়ে যায়।
পরবর্তীতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি)মেহেদী হাছান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  ৫ হাজার করে দুজনকে ১০ হাজার টাকা জরিমানা করেন এবং সতর্ক করে দেন ভবিষ্যতে যেন এমন অপরাধে জড়িত না হন।


এই বিভাগের আরও খবর