হাজীগঞ্জ প্রতিনিধিঃ
হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির পক্ষ থেকে চাঁদপুর-৫ হাজীগঞ্জ শাহরাস্তি নির্বাচনী আসনের সাংসদ, সাবেক সরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার মেজর(অব.) রফিকুল ইসলাম বীর উত্তমকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
শুক্রবার বিকেলে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ মাঠে নব গঠিত কমিটির সদস্যদের উপস্থিতিতে এ শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির সভাপতি মুন্সি মোহাম্মদ মনির, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিফাত,সহ-সভাপতি মনিরুজ্জামান বাবলু, মুনছুর আহমেদ বিপ্লব, যুগ্ম-সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্ল্যাহ্, সাইফুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক এস এম মিরাজ মুন্সী,হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম, জহিরুল ইসলাম জয়,সহ-দপ্তর সম্পাদক মোশারফ হোসেন, প্রচার সম্পাদক হোসেন বেপারী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক রেজাউল করিম নয়ন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক জহির হোসেন, সম্মানিত সদস্য কবির আহমেদ,মজিবুর রহমান রনি, মোহাম্মদ উল্ল্যাহ বুলবুল, মাঈনুদ্দিন মিয়াজী, রিয়াজ শাওন।