শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

হাজীগঞ্জে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশে এই অবৈধ সরকারের আমলে মানুষ আর শান্তিতে থাকতে পারবে না …………….. ইঞ্জি. মমিনুল হক 

reporter / ৩৬৩ ভিউ
আপডেট : রবিবার, ৬ মার্চ, ২০২২

শাহপরান সৈকতঃ
হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দেশে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৫ মার্চ শনিবার বিকালে হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের সোনাইমুড়ি এলাকায় কয়েক শতাধিক বিএনপির নেতাকর্মীর উপস্থিতিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য ও চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি লায়ন ইঞ্জি. মমিনুল হক প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই অবৈধ সরকারের আমলে মানুষ আর শান্তিতে থাকতে পারবে না। যে হারে দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে তাতে একমাত্র আওয়ামী লীগের লোকজন ছাড়া সাধারন মানুষ বেশী দাম দিয়ে খাদ্য ক্রয় করতে পারবে না। এই অবৈধ সরকারের সব কিছুই অবৈধ।  তাদের শাসন আইন নীতি কোন কিছুই আমরা মানি না। যে করে হোক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালোদা জিয়াকে মুক্ত করে আবার বাংলার প্রধান মন্ত্রী না বানানো পর্যন্ত দেশে শান্তি ফিরে আসবে না।
বিএনপির এ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এড. সলিম উল্যাহ সেলিম, যুগ্ন আহবায়ক আক্তার হোসেন মাঝি, জেলা যুবদলের সাবেক সাধারন সস্পাদক আফজাল হোসেন।
এ সময় হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এম এ রহিম, পৌর বিএনপি সভাপতি নাজমূল আলম চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক খোরশেদ আলম ভূট্রো, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাফের শাহ,  উপজেলা যুবদলের আহবায়ক আক্তার হোসেন দুলাল, যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির সুমন, উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়শাল হোসাইন প্রমুখ।


এই বিভাগের আরও খবর