শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

হাজীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

reporter / ৩০৬ ভিউ
আপডেট : সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

হাজীগঞ্জ প্রতিনিধিঃ
চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে নুসরাত জাহান ইভা নামের ৪ বছরের এক শিশু মারা গেছে।
রোববার দুপুরে উপজেলার হাজীগঞ্জ সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের নোয়া বাড়িতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু ওই বাড়ির মাসুদ হোসেনের মেঝো মেয়ে। তার মৃত্যুতে পরিবার, নিকট আত্মীয়-স্বজনের মাঝে শোকের ছায়া নেমে আসে।
জানা গেছে, এদিন দুপুরে বাড়ির উঠানেই খেলাধুলা করছিল শিশু নুসরাত জাহান ইভা। এরপর বেশ কিছুক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবার ও বাড়ির লোকজন খুঁজতে বের হয়। একপর্যায়ে নিজ বাড়ির পুকুরের পানিতে ভাসতে দেখে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষ-নিরিক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
নিহতের নিকট আত্মীয় মরিয়ম বেগম জানান, দুপুরের দিকে নুসরাত জাহান ইভার মা রান্নার কাজে জন্য বাড়ির পাশে পাতা কুড়াতে ও লাড়কি আনতে যান। এ সময় অন্যান্য শিশুদের সাথে বাড়ির উঠানো খেলাধূলা করছিল ইভা। এ সময় খেলাধূলার এক ফাঁকে শিশু ইভা পুকুরের পানিতে ডুবে যায়।
নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্ত ডা. মো. গোলাম মাওলা জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বে শিশু নুসরাত জাহান ইভা মারা গেছে। তিনি পানিতে ডুবে শিশু মৃত্যুরোধে পারিবারিক সর্তকতা ও সচেতনতা বৃদ্ধির কথা উল্লেখ করেন।


এই বিভাগের আরও খবর