শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধে কিল-ঘুষি থেকে মসজিদের মোয়াজ্জনের মৃত্যু

reporter / ৩২০ ভিউ
আপডেট : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

বিশেষ প্রতিনিধি  :
চাঁদপুরের হাজীগঞ্জে  সম্পত্তিগত বিরোধকে কেন্দ্রকরে দুই ভাইয়ের হাতাহাতি থেকে ছোট ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে।
১৭ এপ্রিল রবিবার সকাল ১১ টার দিকে উপজেলার ৮ নম্বর হাটিলা পূর্ব ইউনিয়নের হাড়িয়াইন মিজি বাড়ীর মৃত মমিনুল হকের বড় ছেলে নজরুল ইসলামের আঘাতে ছোট ভাই সেলিম মিয়া (৪৫) মৃত্যুবরণ করেন। নিহত সেলিম উপজেলা পরিষদ বায়তুল আমান জামে মসজিদের মোয়াজ্জমের দায়িত্বে ছিলেন। সেলিমের প্রথম স্ত্রী মারা যাওয়ায় সেই ঘরে ৩ মেয়ে ও পরের ঘরে ২ জন সন্তান আছে।সেলিমের মেয়ে আয়শা বলেন, সকাল ১১ টার দিকে আমার বাবাকে জ্যাটা নজরুল মিয়া কিল ঘুসি মারে। এর পর বাবা মাটিতে পড়ে গেলে তাকে উপজেলা হাসপাতালে আনলে ডাক্তার মৃত ঘোষণা করেন।স্থানীয় ইউপি সদস্য খোরশেদ বলেন, তিন দিন আগে তার বড় ভাই নজরুল আমার কাছে এসে বলেন, সেলিম বাড়ীতে ঘর করে, কিন্তু পথের যায়গা রাখে নাই। বিষয়টা সমাধান করার চেষ্টার পূর্বে তারা দুই ভাই মারামারি করে এ দূর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ বলেন, বিষয়টি শুনে ওসি তদন্ত ইব্রাহীম খলিল ঘটনাস্থল তদন্তে গিয়েছেন। তদন্ত শেষে মূল ঘটনা জানা যাবে।


এই বিভাগের আরও খবর