শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

হাজীগঞ্জের রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ে স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে ৩ টি শূণ্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন

reporter / ৩৪৩ ভিউ
আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
হাজীগঞ্জ উপজেলার  ১ নং রাজারগাঁও ইউনিয়নের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম ঐতিহ্যবাহী রাজারগাঁও উচ্চ বিদ্যালয়ের ৩ টি শূণ্যপদে সরকারি এমপিও নিয়োগবিধি অনুযায়ী শনিবার (১২ নভেম্বর) অত্র প্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক পদে ১জন,অফিস সহকারী ১জন ও পরিচ্ছন্নকর্মী ১জন করে নিয়োগ কার্যক্রম স্বচ্ছতার সহিত,সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
এদিন সকালে অত্র বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে ০৫ জন,অফিস সহায়ক পদে ০৪ জন ও পরিচ্ছন্নকর্মী পদে ৬ জন নিয়োগ পরীক্ষায় অংশ গ্রহণ করেন।
লিখিত,মৌখিক ও একাডেমিক সার্টিফিকেট এর সর্বোচ্চ নাম্বার প্রাপ্তকে মেধাতালিকায় প্রথম স্থান অর্জনকারী সহকারী প্রধান শিক্ষক পদে মোঃ আনিসুর রহমান চৌধুরী,অফিস সহায়ক পদে মোঃ রাজীব বেপারী,পরিচ্ছন্নকর্মী পদে মোঃ আল আমিন কে অত্র পরীক্ষার নিয়োগ কমিটির সিদ্ধান্ত ও সুপারিশ অনুযায়ী সরকারি নিয়োগবিধি মোতাবেক চূড়ান্ত তালিকা করে নিয়োগকৃতদের নাম ঘোষণা করেন,অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবুল বাসার পাটওয়ারী।
এসময় উপস্থিত ছিলেন,মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (মাউশি ডিজি) এর পক্ষে চাঁদপুর মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রাণকৃষ্ণ দেবনাথ,
হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহপরান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোঃ গোলামুর রহমান(গোলাপ),শিক্ষানুরাগী বিদ্যোৎসাহী সদস্য কাজী মোঃ ওয়ালি উল্ল্যা,দাতা সদস্য এসএম সালাউদ্দিন,অভিভাবক প্রতিনিধি মোঃ শাহজামাল চৌধুরী মানিক,শিক্ষক প্রতিনিধি   শাহীনা আক্তার সহ নিয়োগ কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যবৃন্দ।


এই বিভাগের আরও খবর