শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

৭ই মার্চে চাঁদপুর জেলা আওয়ামী লীগের দিনব্যাপী কর্মসূচি 

reporter / ২০৮ ভিউ
আপডেট : রবিবার, ৬ মার্চ, ২০২২

প্রেস বিজ্ঞপ্তিঃ
আগামীকাল ঐতিহাসিক ৭ই মার্চ। ১৯৭১ সালের এই দিনে সর্বকালের সর্বশেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার সোহরাওয়ার্দী এক বিশাল জনসমুদ্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের রূপরেখা ঘোষণা করেন এবং জাতিকে সর্বাত্মকভাবে যুদ্ধের প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রদান করেন। বঙ্গবন্ধুর ৭ই মার্চের সেই ঐতিহাসিক ভাষণ আজ জাতিসংঘ কর্তৃক বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি লাভ করেছে। ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষ্যে প্রতিবারের ন্যায় এবারও চাঁদপুর জেলা আওয়ামী লীগ ব্যাপক কর্মসূচী গ্রহণ করেছে।
চাঁদপুর জেলা আওয়ামী লীগের কর্মসূচীঃ
১। ৭ই মার্চ সকাল ৭.৩০ মিঃ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন।
২। সকাল ৮.০০ ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান। ৩। বিকাল ৩.৩০ মিঃ চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান।
৪। বাদ আছর মসজিদ, মন্দির ও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ দোয়া অনুষ্ঠান ও তাবারক বিতরণ।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের অনুষ্ঠানকে সফল করার জন্য আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন তথা সর্বস্তরের জনগণকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়েছেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল।


এই বিভাগের আরও খবর