শিরোনাম:
অনলাইন জুয়ার টাকা শোধ করতে নানি খুন, নাতি গ্রেপ্তার মতলব রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা বিচার চাইতে গিয়ে উল্টো যৌতুক মামলায় কুয়েত প্রবাসী, লুটপাটের অভিযোগ

অনলাইন জুয়ার টাকা শোধ করতে নানি খুন, নাতি গ্রেপ্তার

reporter / ৩১ ভিউ
আপডেট : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

বিশেষ প্রতিনিধিঃ

​চাঁদপুর শহরে এক ভাড়া বাসায় একা থাকা ৬৫ বছর বয়সী লুৎফুন্নাহারকে হাত-পা বেঁধে গলা কেটে হত্যার ঘটনায় তার ১৬ বছর বয়সী নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, অনলাইন জুয়ায় টাকা হেরে যাওয়ার পর সেই দেনা শোধ করতেই সে এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করে এবং হত্যার পর স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।
​সোমবার (২৩ নভেম্বর) রাতে চাঁদপুর পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এর আগে রোববার শহরের জোড়পুকুর পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
​পুলিশ জানায়, গত ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত সড়কের জোড়পুকুর পাড় এলাকার নাজিরা কমপ্লেক্সের সপ্তম তলার একটি কক্ষ থেকে লুৎফুন্নাহারের হাত-পা বাঁধা ও গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তিনি গত ১ নভেম্বর ওই ভবনের একটি বাসা ভাড়া নিয়ে একাই বসবাস করছিলেন।
​এ ঘটনায় নিহতের চতুর্থ মেয়ে বাদী হয়ে ২১ নভেম্বর চাঁদপুর সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা রুজুর ৪২ ঘণ্টার মধ্যে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিহতের নাতিকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়।
​গ্রেপ্তার কিশোর মুন্সিরহাট উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং নিহত নারীর তৃতীয় মেয়ের বড় ছেলে। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে, অনলাইন জুয়ায় টাকা হারানোর পর তা পরিশোধের জন্য একাই হত্যার পরিকল্পনা করেছিল। ঘটনার দিন কৌশলে নানির বাসায় ঢুকে হাত-মুখ বেঁধে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করার পর তার গলার স্বর্ণের চেইন, হাতের আংটি, কানের দুল ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায়।
​পুলিশ আরও জানায়, গ্রেপ্তার কিশোরের দেওয়া তথ্যের ভিত্তিতে ভবনটির সপ্তম তলার টয়লেটের পাইপের ভেতর থেকে হত্যায় ব্যবহৃত একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে। পাশাপাশি তার বাড়ির শয়নকক্ষে স্টিলের আলমারির নিচ থেকে নিহতের স্বর্ণের চেইন, একটি আংটি ও এক জোড়া কানের দুল উদ্ধার করা হয়।
​চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর জানান, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই কিশোর হত্যার দায় স্বীকার করে। পরে তাকে আদালতে হাজির করা হলে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় এবং আদালত তা রেকর্ড করেন।


এই বিভাগের আরও খবর