শিরোনাম:
ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা বিচার চাইতে গিয়ে উল্টো যৌতুক মামলায় কুয়েত প্রবাসী, লুটপাটের অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে ছেংগারচর পৌর বিএনপির মিছিল চাঁদপুর জেলা প্রশাসন থেকে চাঁদপুর প্রেস ক্লাবে কম্পিউটার সামগ্রী প্রদান মতলব উত্তরে কাসেমিয়া ইসলামী ঐক্য পরিষদের ইসলাহি মাহফিল সম্পন্ন মতলব উত্তরে ধনাগোদা নদীর ওপর ৩৫০ মিটার সেতু নির্মাণ প্রকল্প একনেকে অনুমোদন প্রত্যেক মুসলমানের জীবনে ঈমান ও আকিদার গুরুত্ব অপরিসীম

শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন

reporter / ৩৯ ভিউ
আপডেট : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

 

মোসাদ্দেক হোসেন জুয়েল:

শাহরাস্তি প্রেসক্লাবের উদ্যোগে মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন করা হয়েছে। জমকালো আয়োজনের মাধ্যমে ফিতা কেটে ক্রিড়া উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন। শনিবার (২১ নভেম্বর ২০২৬) বেলা ৩ টায় ক্রিড়া উৎসবের উদ্বোধন উপলক্ষে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সদস্য উপস্থিত হন। শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সামছুজ্জামান, শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন প্রেসক্লাব নেতৃবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রিড়া উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক আবু মুসা আল সিহাব। প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদের মনোমুগ্ধকর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ চৌধুরী, সহ-সভাপতি স্বপন কর্মকার মিঠুন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন। অনুষ্ঠানের উদ্বোধক উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন ক্রিড়া উৎসবের সবলতা কামনা করে বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ দেখে ভালো লাগছে। দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলার এ আয়োজন প্রসংসনীয়। আমি আপনাদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতা করতে চেষ্টা করবো। মাসব্যাপী ক্রিড়া উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে দাবা খেলার মধ্যদিয়ে মূল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সাংবাদিক আবু মুসা আল সিহাব, রকি চন্দ্র সাহা, হাসান আহমেদ, মহি উদ্দিন, জসিম উদ্দিন ও আবু হানিফ। অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।


এই বিভাগের আরও খবর