শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

 অসহায়দের মাঝে আদর্শ যুব সমাজের শীতবস্ত্র বিতরণ

reporter / ২০৭ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
শীতকে উষ্ণ করে তুলতে অসহায় ও সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ যুব সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম শরীফুল্লার আর্থিক ও সার্বিক দিক নির্দেশনায় প্রতি বছরের ন্যায় এবছরও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের চাঁদখার বাজার এলাকায় আশিকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জামাল উদ্দিন।
আদর্শ যুব সমাজের সাধারণ সম্পাদক গাজী মোঃ মহসিনের প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২নং আশিকাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মাষ্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর সরকার, সৌদি আরব থেকে ভার্স্যুয়ালী বক্তব্য রাখেন আদর্শ যুব সমাজের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম শরীফুল্লা।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশিকাটি ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন খান, ইউনিয়ন সমাজকর্মী মোঃ হযরত আলী, সাবেক মহিলা ইউপি সদস্য মমতাজ বেগম, বিশিষ্ট সমাজসেবক আনোয়ার উল্যাহ গাজী। এসময় বিশিষ্ট ব্যবসায়ী হারুন অর রশিদ সরকার, সংগঠনের সহ সভাপতি আনোয়ার হোসেন শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক আঃ গাফ্ফার গাজী, প্রচার সম্পাদক আরিফ হোসেন খান, সদস্য মোঃ রাশেদ মিজি, শাহাদাত হোসাইন গাজী সহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে চাঁদপুরের বিভিন্ন স্থান থেকে আগত সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।


এই বিভাগের আরও খবর