শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

আলোকিত মতলব সেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

reporter / ৩১২ ভিউ
আপডেট : শনিবার, ২২ অক্টোবর, ২০২২

মতলব উত্তর প্রতিনিধিঃ
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুর মতলবে, আলোকিত মতলব স্বেচ্ছাসেবী সংগঠন এর পক্ষ থেকে মাদক যৌতুক বাল্যবিবাহ এবং ইভটিজিং বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার ২১ অক্টোবর  বিকাল চার ঘটিকার সময় ফতেপুর উচ্চ বিদ্যালয় মাঠে  এই খেলার আয়োজন করা হয়। উক্ত খেলায় আলোকিত মতলব ৭১ টিম বনাম আলোকিত মতলব ৫২ টিম অংশগ্রহণ করেন‌। নির্ধারিত সময়ের  খেলায় আলোকিত মতলব ৫২ টিম,, আলোকিত মতলব ৭১ টিমকে ৪,,,,,,১গোলে পরাজিত করে বিজয়ী হন, আলোকিত মতলব ৫২ টিম। এ সময় উপস্থিত ছিলেন আলোকিত মতলব স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ডা. মুকুল হিমেল, সহ সভাপতি জসিম,সহ সভাপতি সজিব উদ্দিন,সাধারণ সম্পাদক, সোহাগ মৃধা,
কোষাধ্যক্ষ  দিন ইসলাম,সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা,সালাম, ক্রীড়া সম্পাদক জুয়েল রানা ও নুরে আলম প্রচার সম্পাদক জুয়েল মুক্তি,শিক্ষাও সাহিত্যক সম্পাদক দুলাল হোসেন,ধর্ম বিষয়ক সম্পাদক  লুৎফর রহমান।  এ সময় আরো উপস্থিত ছিলেন মতলব উত্তর স্পোর্টস ক্লাবাবের প্রতিষ্টাতা মোঃ সামিম খান ও পরিচালক মোঃ রাজিব প্রধান, শুভসহ আরো অনেকে।
  এ সময়  সংগঠনের সভাপতি ডা.মুকুল হিমেল বলেন,  প্রতি বছরের নেয় এ বছর আমাদের সংগঠনোর পক্ষ থেকে   মাদক-ও ইভটিজিং বিরোধী কার্যক্রম এগিয়ে নিতে খেলাধুলার আয়োজন করেছি  কারন  মাদক সেবনের ফলে যুবকরা আজ  মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছে তাই খেলাধুলার কোনো বিকল্প নেই। সমাজকে মাদকমুক্ত এবং ইভটিজিং মুক্ত করতে প্রতিটি পরিবারকে সচেতন হতে হবে। তাদের ছেলে মেয়েরা কখন কিভাবে কার সাথে মিশে তার খোঁজখবর রাখতে হবে। সন্তানরা যাতে পড়ালেখা ও খেলাধুলা ব্যস্ত থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তাহলেই যুব জনসমাজকে মাদক এবং ইভটিজিং থেকে বিরত রাখতে পারবে।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ  সংগঠনের সদস্য বৃন্দ। আলোকিক ৫২ টিম ৫০০০ টাকা ও আলোকিত ৭১ টিম ৩০০০ টাকা পুরস্কার দেওয়া হয়।
খেলায় স্পন্সর হিসেবে ছিলো ফ্যামেলি কেয়ার সুপার শপ প্রতিষ্টান।


এই বিভাগের আরও খবর