শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবি’র নবাগত সহ: প্রধান শিক্ষকের যোগদান

reporter / ২৭২ ভিউ
আপডেট : সোমবার, ১ মে, ২০২৩

স্টাফ রির্পোটার:

শিক্ষা অধিদপ্তরের সবশেষ নীতিমালা অনুযায়ী চাঁদপুর সদর উপজেলার ৪নং
শাহমাহমুদপুর ইউনিয়নের উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ে নবাগত সহকারি প্রধান
শিক্ষক মো: সাইফুল ইসলামের নিয়োগ এবং আনুষ্ঠানিক যোগদান উপলক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের
নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ৩০এপ্রিল (রবিবার) বিদ্যালয় মিলনায়তনে মতবিনিময় সভায় বিদালয়ের প্রধান শিক্ষক
নয়ন চন্দ্র দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির
সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।
প্রধান অতিথি বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা
সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী বক্তব্যে বলেন, আমরা একজন ইংরেজীতে অভিজ্ব নবাগত
সহকারী প্রধান শিক্ষক পেয়েছি। নবাগত সহকারী প্রধান শিক্ষককে অত্র বিদ্যালয়ে স্বাগত
জানাই ও অভিনন্দন জানাই । এই নিয়োগের মাধ্যমে বিদ্যালয়ের সাবেক জনপ্রিয় সহকারী
প্রধান শিক্ষক নাজমা মেডামের শূন্যস্থান পূরন হলো। নাজমা মেডামের স্থানে একজন দক্ষ ইংরেজী
শিক্ষক দরকার ছিল। নবাগত সহকারী প্রধান শিক্ষক ইংরেজিতে দক্ষ । যারা প্রতিষ্ঠানে চাকুরী
করে তাদের প্রতিষ্ঠানকে ভালোবাসতে হবে।  প্রতিষ্ঠানের জন্য সাবেক সহকারী প্রধান শিক্ষিকা
নাজমা মেডাম সংগ্রাম করেছেন। নবাগত সহকারী প্রধান শিক্ষক সাইফুল ইসলাম প্রতিষ্ঠানের স্বার্থে
কাজ করবে।এই আশা রাখছি । তোমরা একজন ভালো মেধাবী সহকারী প্রধান শিক্ষক
পেয়েছো। এ বিদ্যালয়ের শিক্ষকরা প্রতিষ্ঠানকে ভালোবাসে। আশা করছি প্রধান শিক্ষক নয়ন চন্দ্র
দাস ও নবাগত সহকারি প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলামের নেতৃত্বে বিদ্যালয়টি সামনের দিকে
এগিয়ে যাচ্ছে।

২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম
আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল
হোসাইন, জিলানী চিশতী কলেজের অধ্যক্ষ মো: হারুন-অর রশিদ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, বিদ্যালয়ের নবাগত সহকারি প্রধান শিক্ষক মো: সাইফুল
ইসলাম, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো:
দিদার হোসেন মিজি ,বিদ্যালয় সিনিয়র শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, সিনিয়র শিক্ষিকা
মেহেরুন্নেছা, সহকারি শিক্ষক মো: ইদ্রিস আলী, সহকারি শিক্ষক দীপঙ্কর দে, সহকারি শিক্ষক মাওলানা
আব্দুল মান্নান, সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান, খন্ডকালীন শিক্ষক মো: মেহেদী হাসান
সরকার, খন্ডকালীন সহকারি শিক্ষিকা শারিমন আক্তার, কস্পিউটার অপারেটর মাওলানা মামুন
হোসেন।

শুরুতেই বিদ্যালয়ের পক্ষ থেকে বিদ্যালয়ের নবাগত সহকারি প্রধান শিক্ষক মো: সাইফুল ইসলামকে
ফুলেল শুভেচ্ছা জানান বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার
প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী ও প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসসহ অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস। তিনি বক্তব্যের মাধ্যমে
অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের
কস্পিউটার অপারেটর মাওলানা মামুন হোসেন।

উল্লেখ্য,চাঁদপুর সদরের ঘোষেরহাট নামক স্থানে এক সড়ক দুঘর্টনায় নিহত উত্তর শাহতলী
জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক নাজমা আক্তারের মৃত্যুজনিত কারণে
পদটি শুন্য হয় এবং সরকারি বিধি মোতাবেক সহকারি প্রধান শিক্ষক এর শুন্য পদে মো:
সাইফুল ইসলাম নিয়োগ পান এবং যোগদান করেন ।


এই বিভাগের আরও খবর