নিজস্ব প্রতিবেদকঃ সাম্প্রদায়িক সহিংসতা চিরতরে বন্ধসহ সরকারি দলের নির্বাচনী প্রতিশ্রুতি ২০১৮ বাস্তবায়নের দাবীতে সারাদেশের ন্যায় চাঁদপুরেও কেন্দ্রীয় কর্মসূচীর সকাল সন্ধ্যা গণঅনশনে পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কয়েক’শ নেতাকর্মী নিয়ে মিছিল করেছে।
২২ অক্টোবর শনিবার চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিণারে গণঅনশনে মিছিলটি গিয়ে যোগদান করেছে।
এতে নেতৃত্বে ছিলেন চাঁদপুর পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রিপন সাহা এবং সাধারণ সম্পাদক অ্যাড. ভাষ্কর দাস। তারা সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে শহরের সড়ক প্রদক্ষিণ করে গণঅনশন সফল করতে যোগ দেন।
পরে সনাতনধর্মালম্বীদের পক্ষে সংগঠনের হয়ে চাঁদপুর পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভাষ্কর দাস বলেন, ধর্মীয় রাষ্ট্র নয় ধর্মনিরপেক্ষ রাষ্ট্র চাই। ধর্ম যার যার রাষ্ট্র সবার। আমরা যেকোন মূল্যে ২০১৮ সালের নির্বাচনী ইশতেহারের সরকারী দলের ৭ দফাদাবীর প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়ন চাই।
এরআগে দলে দলে ব্যাণার নিয়ে দাবী আদায়ের লক্ষ্যে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও ভাতৃপ্রতিম সংগঠনগুলো স্ব স্ব ব্যাণার নিয়ে এই গণঅনশনে মিছিল নিয়ে যোগদান করে।