শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

গাজীপুর ইউনিয়নে জেলে কার্ডে চাল বিক্রির অভিযোগ

reporter / ৩৪০ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

মোঃ আলমগীর হোসেনঃ
হাইমচর উপজেলা ১ নং গাজীপুর ইউনিয়নে জেলে কার্ডের চাল চুরি করে বিক্রির অভিযোগ করা হয়েছে।
২৭ মার্চ সোমবার দুপুর ১২ টায় কাটাখালী মেঘনা নদীর পাড় বেঁড়িবাঁধের উপর চোরাইকৃত চাল অটোরিকশায় নিয়ে যাবার সময় এলাকাবাসী আটক করে এবং এলাকাবাসী সাথে সাথে পুলিশকে জানালে, পুলিশ এসে ঘটনা স্হল থেকে ১ টি অটোরিকশা ও ১২ বস্থা চাল জব্দ করে হাইমচর থানায় নিয়ে আসে। এ সময়
সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে ঘটনা স্থলে যায় এবং সংবাদ সংগ্রহ করে নিয়ে আসে।
 স্হানীয় এলাকা বাসী সাংবাদিকদের জানান বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে চাল দেয় আর এই চাল চুরি করে বিক্রি করে চেয়ারম্যান সবুজ আমরা এর সঠিক বিচার চাই, যাতে আমাদের মত গরীবের চাল বিক্রি করতে না পারে।
আটককৃত অটোরিকশার ড্রাইভার সাংবাদিকদের বলেন একজন মুরুব্বি এই চাল নিয়ে এসেছে আমি তাকে চিনিনা, আমার কাছে কোন কার্ড নেই। এসময় সাংবাদিকরা তার কথা ভিডিও করে রাখে
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন সবুজ বলেন,  চার জনের ভিজিডি  চাল একত্রে করে অটো দিয়ে নিয়ে যায়। পরে ফোন ফেলাম লোকজন তাদের চাল আটক করে। এই চাল জেলে কার্ডের না।
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান গাজী বলেন এগুলো জেলে কার্ডের চাল কিছু দিন আগেও আমি জেলা মৎস্য অফিসার ও হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারীর নিকট লিখিত অভিযোগ করেছি।
এ বিষয়ে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরী বলেন,  মুলত এ চাল গুলি ভিজিডি কার্ডের চাল। লোকজন জেলেকার্ডের চাল বলে আটক করে। আমরা চালের মালিককে তাদের কার্ড যাচাই-বাছাই করে সঠিক পেয়ে তাদের মাল তাদের কে ফেরত দেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর