শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে নানা আয়োজনে অক্সফোর্ড মডেল স্কুলের ১০ বছর পূর্তি উদযাপিত

reporter / ২১৬ ভিউ
আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরে নানা আয়োজনে অক্সফোর্ড মডেল স্কুলের ১০ বছর পূর্তি উদযাপিত হয়েছে।
২৮ অক্টোবর শুক্রবার বিকালে উত্তর জিটি রোডের জয় বাংলা সড়কস্থ আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান হয়।এতে কুইজ প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণ, ভর্তি কার্যক্রম উদ্বোধন, নতুন ক্যালেন্ডার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অক্সফোর্ড মডেল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাড. মোহাম্মদ হান্নান কাজী। তিনি বলেন, আমরা মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থা দিতে এই স্কুলটি চালু করি। যা হাঁটি হাঁটি পা পা করে তার সুনাম ধরে রেখে এই পর্যন্ত এসেছে। আমরা চাই এই স্কুলটি এক সময় জেলার অন্যতম স্কুলে রূপ লাভ করবে।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ফেরদাউস মোর্শেদ জুয়েল, তারুণ্য সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাড. আতাউর রহমান পাটোয়ারী, ফায়ার ফাইটার মোঃ মোরশেদ আলম, সমাজসেবক মাহবুব আলম আখন্দ, মোঃ নেয়ামতউল্লাহ, মোঃ তবিবুর রহমান (রিঙ্কু), মোঃ শাহ আলম আখন্দ প্রমূখ।
অক্সফোর্ড মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মোঃ আবু নাছিরের সভাপতিত্বে এবং চাঁদপুর জেলা জজ কোর্টের আইনজীবী মোহাম্মদ জাবির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর