শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে যুব অধিকার পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

reporter / ২৪৬ ভিউ
আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরে বর্ণাঢ্য আয়োজনে
বাংলাদেশ যুব অধিকার পরিষদের ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে ৩১ আগস্ট বুধবার চাঁদপুর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও দুস্থ্য মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

শহরে রসুইঘর রেস্টুরেন্টে আয়োজিত আলোচনা সভায় বক্তারা যুব ও তরুণদের মেধা ও সামর্থ্যকে কাজে লাগিয়ে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মানের উপর গুরুত্ব আরোপ করেন।

বক্তারা বলেন, তারুণ্যের শক্তিকে কাজে লাগাতে হলে কর্মসংস্থান তৈরী করতে হবে, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে এবং জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে হবে। বাংলাদেশ যুব অধিকার পরিষদ সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জনগনের অধিকার আদায়ে গণ অধিকার পরিষদের অংগ সহযোগী সংগঠন হিসেবে যুব অধিকার পরিষদ সদা তৎপর থাকবে। যুব অধিকার পরিষদের জেলা আহবায়ক সালমান ফার্সি সোহাগের সভাপতিত্বে এবং সদস্যসচিব নিয়াজ মোর্শেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন কবি আশরাফুজ্জামান কাজী রাসেল, জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক উমর সালমান, নেয়ামত উল্যাহ, আনসারী মাহমুদ, যুব নেতা আল আমিন, শ্রমিক নেতা মাইনুদ্দিন রাজু, ছাত্র নেতা সামিউল প্রধান, নুরুন্নবী, পারবেজ, সজীব প্রমূখ।

আলোচনা সভার পর প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয় এবং দুঃস্হদের মাঝে খাবার বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর