শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে কোস্টগার্ড

reporter / ২১৭ ভিউ
আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুরে অসহায়, গরীব দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ করেছে চাঁদপুর কোষ্টগার্ড।
মঙ্গলবার (০৪ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
জানা যায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই অদ্যবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলের প্রান্তিক মানুষের বিভিন্ন প্রয়োজনে এগিয়ে এসেছে। উপকূলের কর্মহীন ও দুঃস্থ মানুষের প্রয়োজনের তুলনায় চিকিৎসা সেবা খুবই অপ্রতুল। তাই দরিদ্রের চিকিৎসা সেবায় এগিয়ে আসে বাংলাদেশ কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে  বিসিজি স্টেশন চাঁদপুর কর্তৃক, হাইমচর উপজেলাধীন আউটপোস্ট হাইমচর সংলগ্ন, লামচরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে, বাংলাদেশ কোস্ট গার্ড (ঢাকা জোন) এর নির্দেশে আর্ত মানবতার সেবায় অসহায় ও গরীব দুস্থদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং ঔষধ বিতরণ করা হয়।
এ সময় উক্ত মেডিকেল ক্যাম্পিং এ উপস্থিত ছিলেনঃ  (এমফিল) উপ-পরিচালক (মেডিকেল) সার্জন কমান্ডার এস এম বেলাল উদ্দিন, সার্জন লেফটেন্যান্ট শেখ রিজভী খান (এএমসি), সার্জন লেফটেন্যান্ট তাহমিদ (এএমসি) ও স্টেশান কমান্ডার চাঁদপুর লেফটেন্যান্ট বি এম তানজীমুল ইসলাম, (এক্স) বিএন এবং ০২ নং উত্তর আলগী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতিক পাটোয়ারী প্রমূখ।


এই বিভাগের আরও খবর