শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়ায় ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

reporter / ৩১৭ ভিউ
আপডেট : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ
ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়ায় চাঁদপুর শহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানা করে।

চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পপুলার ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে ৩শ’ টাকার ফি ১২শ’ টাকা নেওয়ার সত্যতা পায়। এরপর শহরের বিভিন্ন ফার্মেসিতেও অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল। অভিযানের সময় আনসার ব্যাটালিয়নের সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সহকারী পরিচালক নূর হোসেন রুবেল বলেন, ডেঙ্গু টেস্ট এনএস ওয়ান, আইজিজি ও আইজিএম পরীক্ষার সরকারি ফি ৩শ’ টাকা। সিবিসি পরীক্ষার ফি ৪শ’ টাকা কিন্তু নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের লোকজন রোগীদের কাছ থেকে টেস্টের জন্য ৭শ’ থেকে ১২শ’ টাকা করে ফি নিচ্ছে। এ জন্য তাদের ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী পরিচালক আরও বলেন, শহরের ছায়াবাণী এলাকায় বিভিন্ন ফার্মেসি ও প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়েছে। আমাদের এই অভিযান চলমান থাকবে।


এই বিভাগের আরও খবর