শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুরে ১৫মণ জেলিযুক্ত চিংড়ি জব্দ

reporter / ২২৭ ভিউ
আপডেট : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর সদর উপজেলার হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে ৬২০ কেজি (১৫.৫ মণ) জেলিযুক্ত চিংড়ি জব্দ করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে জব্দকৃত চিংড়ি কোস্টগার্ড চাঁদপুর স্টেশন এলাকায় মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়।
চাঁদপুর সদর উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, মধ্য রাত থেকে আজ ভোর পর্যন্ত হরিণা ফেরিঘাটে যৌথ অভিযান পরিচালনা করে চাঁদপুর সদর উপজেলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী যাত্রী পরিবহনেরর বাসে তল্লাশি চালিয়ে ৬২০ কেজি জেলিযুক্ত চিংড়ি জব্দ করা হয়।
বিকেলে সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম ও কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের উপস্থিতিতে চিংড়িগুলো মাটি চাপা দেয়া হয়।


এই বিভাগের আরও খবর