শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুর জেলা পরিষদের ওয়ার্ডের চুড়ান্ত পূর্ণবিন্যাস।। ৮টি ওয়ার্ডে বিভক্ত

reporter / ৩৪১ ভিউ
আপডেট : বুধবার, ২৪ আগস্ট, ২০২২

ছেংগারচর পৌরসভার প্রশাসক ও সহায়ক সদস্যরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না

নিজস্ব প্রতিবেদকঃ পূর্বের ১৫ টি ওয়ার্ড বাতিল করে চাঁদপুর জেলা পরিষদ কে ৮টি ওয়ার্ডে পূর্ণবিন্যাস করা হয়েছে।

জেলা প্রশাসক কার্যালয় সুত্রে জানা যায়,
চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ, জেলা শাখা এর ১৮.০৪.২০২২খ্রিঃ তারিখের ৪৬.০০.০০০.৪২. ১৮.০০৭.২২.৬০৬ নং স্নারকের প্রদত্ত নির্দেশনা মোতাবেক জেলা পরিষদ আইন ২০০০ এর ধারা ৪ এর উপধারা (১) অনুযায়ী [ জেলা পরিষদ (সংশোধন)  আইন, ২০২২ অনুযায়ী  সংশোধিত]  এবং জেলা পরিষদ ( ওয়ার্ডের সীমানা নির্ধারণ)  বিধিমালা ২০১৬ এর বিধি ৪,৫ ও ৬ অনুসরণে চাঁদপুর জেলার ০৮ টি উপজেলা কে ০৮ ( আটটি) ওয়ার্ড এবং ০৩ ( তিনটি) সংরক্ষিত ওয়ার্ডে বিভক্ত করে পরিষদের কোন এলাকা কোন ওয়ার্ডের অন্তর্ভুক্ত হবে তা উল্লেখ পূর্বক জেলা প্রশাসক কার্যালয়ের বিগত ১১ মে ২০২২ খ্রিঃ তারিখে ০৫.৪২.১৩০০.০৫১. ০১.০১০.২২-৯৪ নং স্মারক মূলে একটি প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়। জেলা পরিষদ আইন ২০০০এর ১৫(১) ধারা এবং জেলা পরিষদ ( ওয়ার্ডের সীমানা নির্ধারণ)  বিধিমালা ২০১৬ এর ধারা ৪(১) অনুযায়ী প্রকাশিত প্রাথমিক ওয়ার্ড তালিকার উপর আপত্তি ও পরামর্শ দাখিলের জন্য  গন বিজ্ঞপ্তি জারি করা হয়।নির্ধারিত সময়ের মধ্যে কোনো আপত্তি না পাওয়ায় জেলা পরিষদ ( ওয়ার্ডের সীমানা নির্ধারণ)  বিধিমালা ২০১৬ এর ধারা (৬) অনুযায়ী চাঁদপুর জেলা কে ০৮ ( আটটি)  ওয়ার্ড ও ০৩ ( তিনটি)  সংরক্ষিত মহিলা ওয়ার্ডে বিভক্ত করে চুড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

সাধারণ ওয়ার্ড গুলো হচ্ছে চাঁদপুর পৌরসভা সহ সদর উপজেলার ১৪টি ইউনিয়ন নিয়ে  ০১ নং ওয়ার্ড, হাইমচর উপজেলার ০৬ টি ইউনিয়ন নিয়ে ০২ নং ওয়ার্ড, ফরিদগঞ্জ পৌরসভা সহ উপজেলার ১৫টি ইউনিয়ন নিয়ে ০৩ নং ওয়ার্ড, মতলব দক্ষিণ পৌরসভা সহ উপজেলার ০৬টি ইউনিয়ন নিয়ে ০৪ নং ওয়ার্ড, মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা সহ উপজেলার ১৪টি ইউনিয়ন নিয়ে ০৫ নং ওয়ার্ড, কচুয়া পৌরসভা সহ উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে ০৬ নং ওয়ার্ড, হাজিগন্জ পৌরসভা সহ উপজেলার ১২টি ইউনিয়ন নিয়ে ০৭ নং ওয়ার্ড এবং শাহরাস্তি পৌরসভা সহ উপজেলার ১০টি ইউনিয়ন নিয়ে ০৮ নং ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। এরমধ্যে সংরক্ষিত মহিলা ওয়ার্ড গুলো হচ্ছে চাঁদপুর সদর, হাইমচর ও ফরিদগঞ্জ নিয়ে ০১ নং ওয়ার্ড, মতলব উত্তর, দক্ষিণ ও কচুয়া উপজেলা নিয়ে ০২ নং ওয়ার্ড এবং হাজিগন্জ ও শাহরাস্তি নিয়ে ০৩ নং ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে হয়েছে বলে জানা গেছে।

উল্লেখ্য, প্রথম জেলা পরিষদ নির্বাচনে ১ জন চেয়ারম্যান, ১৫ জন সাধারণ কাউন্সিলর ও ৫ জন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হওয়ার বিধান ছিল। জেলা পরিষদ সৃষ্টির পরে ২০১৬ সালের ২৮ ডিসেম্বর প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়।

আসছে ১৭ অক্টোবর সোমবার সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পযন্ত প্রথমবারের মত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।
মনোনয়ন দাখিলের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর ও প্রত্যাহারের তারিখ ২৫ সেপ্টেম্বর এবং প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।
উক্ত নির্বাচনে চাঁদপুরের জেলা প্রশাসক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা  এবং জেলা নির্বাচন কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন।

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে ০৮ টি ওয়ার্ডের মধ্যে ১নং ওয়ার্ডে   সদর উপজেলায়- ২০৫ জন , ২নং ওয়ার্ডের হাইমচর উপজেলায়- ৮১ জন, ৩নং ওয়ার্ডের ফরিদগঞ্জ উপজেলায় -২১১ জন, ৪ নং ওয়ার্ডের মতলব দক্ষিণে ৯৪ জন, ৫নং ওয়ার্ডের মতলব উত্তর- ১৮৪ জন, ৬ নং ওয়ার্ডের  কচুয়ায় ১৭২ জন, ৭ নং ওয়ার্ডের হাজিগন্জে- ১৭৬ জন,  ও  ৮ নং ওয়ার্ডের  শাহরাস্তি- ১৪৬ জন ভোটার রয়েছেন। তবে ছেংগারচর পৌরসভায় কোনো ভোটার নাই,  নির্বাচন সংক্রান্ত জটিলতার কারণে পৌর প্রশাসক ও তার সহায়কগন ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না।


এই বিভাগের আরও খবর