শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড সহস্রাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ

reporter / ২৫১ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েলের পক্ষ থেকে ৬ নং ওয়ার্ড কাউন্সিলর এবং চাঁদপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ সোহেল রানা সহস্রাধিক গরিব অসহায় মানুষের মাঝে শাড়ি কাপড় ও লুঙ্গি বিতরণ করেছেন।

১৮ এপ্রিল মঙ্গলবার দিনভর তিনি ৬নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহলায় গিয়ে এসব শাড়ি কাপড় ও লুঙ্গি বিতরণ করেন।

সকালে এ মানবিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল। এসময় উপস্থিত ছিলেন, ৬ নং ওয়ার্ড কাউন্সিলর এবং চাঁদপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ সোহেল রানা, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি দুলাল বেপারী, মেসির মাতব্বর, শামসুদ্দিন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক আলমগীর মিজি, শ্রম বিষয়ক সম্পাদক জামাল সর্দার, এলাকার মুরব্বী ইসলাম খালাসী,
ছাত্রলীগ নেতা হুমায়ুন কবির মোহন ও হুমায়ুন কবির হুমাসহ দলীয় নেতা-কর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে, ৬নং ওয়ার্ড কাউন্সিলর এবং চাঁদপুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ সোহেল রানা বলেন, আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দলের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন, দেশের গরীব অসহায় মানুষের পাশে থাকার জন্য। সেই নির্দেশ মোতাবেক আওয়ামী লীগের সকল পর্যায়ে নেতাকর্মীরা নানাভাবে গরীব অসহায় মানুষদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

তিনি বলেন, আজকে আমরা চাঁদপুর পৌরসভার মাননীয় মেয়র জনাব জিল্লুর রহমান জুয়েল এর পক্ষ থেকে ৬নং ওয়ার্ডে সহস্রাধিক নারী পুরুষের মাঝে শাড়ি-কাপড় ও লুঙ্গী বিতরণ করেছি। আমরা সবাই যার যার অবস্থান থেকে মানবতার হাত বাড়িয়ে দিলে অচিরেই বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।


এই বিভাগের আরও খবর