শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

চাঁদপুর শিশু কল্যাণ প্রাঃ বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন

reporter / ২৫৮ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

ভাগ্যহত, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত, দেড় শতাধিক শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান

নিজস্ব প্রতিবেদকঃ
সমাজের ভাগ্যহত, হতদরিদ্র, সুবিধাবঞ্চিত, শ্রমজীবী শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর শিশু কল্যাণ ট্রাস্ট প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে জা‌তির জনক বঙ্গবন্ধু ‌শেখ মু‌জিবুর রহমা‌নের ৪৭তম শাহাদাত বা‌র্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু এবং তাঁর শহীদ পরিবারের রুহের মাগফিরাত কামনায় দোয়া, বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোচনা এবং সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, নাস্তা ও পুরস্কার বিতরণ করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহাদাত হোসেন শান্তর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার কাউন্সিলর মোঃ সফিকুল ইসলাম।

তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছেন। যার কারণে আজকে আমরা স্বাধীন রাষ্ট্রে নাগরিক হিসেবে মাথা উঁচু করে জীবনযাপন করছি।

তিনি বলেন, বঙ্গবন্ধু আজ আমৃত্যু শোষিত বঞ্চিত মানুষের কথা বলতেন। তিনি এই দেশের মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। বঙ্গবন্ধু এদেশের মাটি এবং মানুষকে নিজের জীবনের চেয়েও ভালোবেসেছেন। তিনিই প্রথম জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়েছিলেন। কিন্তু স্বাধীনতার পরাজিত শক্তিরা পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে নির্মমভাবে সপরিবার হত্যা করেছিলো। আজকে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, পিতার সোনার বাংলা প্রতিষ্ঠায় নিজের জীবন দিয়ে দেশকে নেতৃত্ব দিচ্ছেন।

চাঁদপুর জাতীয় শ্রমিক লীগের সদস্য জুয়েল পাটোয়ারীর সঞ্চালনায় আমন্ত্রিত হিসেবে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক ও মৎস্যজীবী নেতা শাহ আলম মল্লিক, চাঁদপুর পৌর ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সেলিম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন, চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক পার্টির আহ্বায়ক কামরুল ইসলাম, ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল মাল, সাংগঠনিক সম্পাদক শাহীন মাঝি, শিক্ষানুরাগী ও সমাজসেবক মুহাম্মদ হানিফ, ডা. মোস্তফা কামাল প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু এবং তাঁর শহীদ পরিবারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, মুফতি ওয়ালিউল্লাহ।

সবশেষে চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে যুবলীগ নেতা কারুল ইসলাম ও শাহীন মাঝির পৃষ্ঠপোষকতায় বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নাস্তা বিতরণ করা হয়।


এই বিভাগের আরও খবর