শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

চাঁদপুর সরকারি মহিলা কলেজে  শেখ হাসিনা ছাত্রী নিবাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

reporter / ৩৩৫ ভিউ
আপডেট : মঙ্গলবার, ৪ জানুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর সরকারি মহিলা কলেজে ১২তলা বিশিষ্ট শেখ হাসিনা ছাত্রী নিবাস ভবনে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ৪ জানুয়ারি মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে ভবনটি ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগেন যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি এমপি। এ উপলক্ষে দোয়া ও মোনাজাত করা হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর চাঁদপুরের বাস্তবায়নে  প্রায় ১৭ কোটি টাকা ব্যায়ে নির্মান করা হচ্ছে এই ১৩ তলা বিশিষ্ট ভবনটি। এ ছাত্রী নিবাসটি ৩৫০ শয্যা বিশিষ্ট করা হচ্ছে। এর নির্মাণ কাজ শেষ হলে
চাঁদপুর জেলার মধ্যে এটিই হবে সর্বোচ্চ ব্যায় ও বহুতল ভবনের ছাত্রী নিবাস।
এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, তাফাজ্জল হেসেন এসডু পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, চাঁদপুর সরকারি মহিলা কলেজের  উপাধ্যক্ষ প্রফেসর আবুল খায়ের খানসহ
কলেজে সকল শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থী প্রমুখ।
চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান বলেন, চাঁদপুরে এই প্রথম কোন শিক্ষা প্রতিষ্ঠান ১২তলা বিশিষ্ট ছাত্রী হোস্টেল নির্মাণ হচ্ছে। এতে ৩৫০ জন শিক্ষার্থী আবাসন সুবিধাসহ ওয়াইফাই জোন, লাইব্রেরী কমনরুম এবং অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকবে। এর নির্মাণ কাজ শেষ হতে দুই বছর লাগবে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ও বাংলাদেশ সরকারের উন্নয়ন বাজেট থেকে এই ছাত্রী নিবাসটির নির্মাণ কাজ পরিচালিত হবে।


এই বিভাগের আরও খবর