শিরোনাম:
চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন জুয়ার টাকা শোধ করতে নানি খুন, নাতি গ্রেপ্তার মতলব রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা

ছেংগারচর পৌরসভা নির্বাচন-২০২৩

reporter / ৪০৫ ভিউ
আপডেট : সোমবার, ১৯ জুন, ২০২৩

মেয়র পদে আওয়ামী লীগ ১জন, জাতীয় পার্টি ১জন ও স্বতন্ত্র  ৮জন
সংরক্ষিত কাউন্সিলর ১৩জন ও কাউন্সিলর পদে ৫৫ জনের মনোনয়নপত্র জমা
নিজস্ব প্রতিবেদকঃ
ছেংগারচর পৌরসভা নির্বাচনে রবিবার ১৮ জুন মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মেয়র পদে ১০জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৩ জন ও কাউন্সিলর পদে ৫৫ জনের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেয়র পদে আ’লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতিকের আরিফ উল্লাহ সরকার, স্বতন্ত্র প্রার্থী আমেনা বেগম, নূ্ুরুল হক সরকার, মাহবুবুর রহমান সেলিম, মিজানুর রহমান, আবদুল  ওয়াদুদ চৌধুরী , আতিকুর রহমান , নাছির উদ্দীন মিয়া, মোঃ আলাউদ্দিন ও জাতীয় পাটির সেলিম মিয়া, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে (১,২,৩)  নংওয়ার্ডে ৪ জন, (৪,৫,৬) নং ওয়ার্ডে ৬জন এবং (৭,৮,৯) ৩নং ওয়ার্ডে ৩ জন।  কাউন্সিলর পদে- ১নং ওয়ার্ডে ৮ জন, ২নং ওয়ার্ডে ৫ জন, ৩ নং ওয়ার্ডে ৭ জন, ৪নং ওয়ার্ডে ৭ জন, ৫ নং ওয়ার্ডে ৫ জন, ৬নং ওয়ার্ডে ৪ জন,৭ নং ওয়ার্ডে  ৯জন, ৮ নং ওয়ার্ডে ৭ জন ও ৯ নং ওয়ার্ডে ৩  জনের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য -সোমবার ১৯ জুন মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। ২৫ জুন মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন, ২৬ জুন প্রতিক বরাদ্দ দেওয়া হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ জুলাই।


এই বিভাগের আরও খবর