বুধবার ১৯ এপ্রিল বিকাল ৪ টায় চাঁদপুর সিটি কলেজ মিলনায়তনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। এসময় তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশের মত চাঁদপুরে আমরা ইফতার সামগ্রী ও ঈদ উপহার সামগ্রী বিতরণ করে আসছি। জননেত্রী শেখ হাসিনা হচ্ছে মানবতার মা। তার হাতেই এ দেশ নিরাপদ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নঈম পাটওয়ারী দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড জহিরুল ইসলাম, ফরক্কাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ চন্দ্র দাস, সিটি কলেজের অধ্যক্ষ মোঃ সহিদুল ইসলাম, অনুষ্ঠানে ফরক্কাবাদ ডিগ্রি কলেজের স্থায়ী দাতা সদস্য ইঞ্জিনিয়ার আঃ রব ভুঁইয়া’র সভাপতিত্বে ও সিটি কলেজের দাতা সদস্য ও চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি আতাউর রহমান পাটওয়ারী’র পরিচালনায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম, আওয়ামিলীগের কেন্দ্রীয় ত্রাণ উপকমিটির সদস্য শেখ আতিকুর রহমান সুমন সহ জেলা- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।