শিরোনাম:
লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান দেশসেরা কর্মচারী এখন হাজীগঞ্জের গর্ব পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক

জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক হলেন মতলবের নুসরাত জাহান মিথেন

reporter / ৩৪৮ ভিউ
আপডেট : শনিবার, ১১ মার্চ, ২০২৩

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাতীয় পুষ্টি পরিষদের উপ-পরিচালক হয়েছেন   ডাঃ নুসরাত জাহান মিথেন।  স্বাস্থ্য  মন্ত্রনালয়ের সিনিয় সহকারী সচীব ( পার-২) মোঃ আলমগীর কবীর স্বাক্ষরিত  আদেশে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। গত ১৪ ফেব্রুয়ারী তিনি ওই পদে যোগদান করেন।নুসরাত জাহান মিথেন মতলব উত্তর উপজেলার  পূর্ব ইসলামাবাদ ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংকা কর্মকর্তা মোঃ লোকমান হেকিমের জৈষ্ঠ্য কণ্যা। ২ বোন ১ ভাইয়ের মধ্যে তিনি বড়। তার মা নাজনীন আক্তার প্রাথমিক বিদঢ়ালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।একমাত্র ভাই ডাঃ ফিরোজ আহমেদ প্রোপেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কার্ডলজিতে এমডি করছেন।ছোট বোন দিলশাদ জাহান ইথেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।ডাঃ নুসরাত জাহান মিথেন এর আগে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার পর মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি ২০১৪ সালে  ৩৩তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে প্রথমে চাকুরিতে যোগদান করেন। ডাঃ নুসরাত জাহান মিথেন বলেন,সকলের আন্তরিক ভালবাসা ও দোয়ায় স্বাস্থ্য বিভাগের এ গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে পেরেছি। স্বাস্থ্য সেবায় আমার উপর অর্পত দায়িত্ব সঠিভাবে পালন করতে পারি সেজন্য  সকলের নিকট দোয়া ও সহযোগিতা কামনা করছি।


এই বিভাগের আরও খবর