শিরোনাম:
পচা দুর্গন্ধে ৯৯৯-এ ফোন, ফরিদগঞ্জে তরুণের অর্ধগলিত লাশ উদ্ধার মতলব প্রেসক্লাবের সদস্য সোবহান ফারুক বেঁচে নেই, বিভিন্ন সংগঠনের শোক ‎মতলব উত্তরে দুর্বৃত্তদের আগুনে দোকান পুড়ে ছাই হত্যা করে মাকে কলাবাগানে ফেলে রাখে ছেলে, ৮ দিন পর গ্রেপ্তার শাহমাহমুদপুরের সাবেক চেয়ারম্যান  অ্যাড: তাহের হোসেন রুশদী’র ৮ম মৃত্যুবার্ষিকী আজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজকে জাতীয়করণের জোরালো দাবি চাঁদপুরে ‘সচেতনতা ও সুরক্ষা ইভেন্ট ২০২৬’ অনুষ্ঠিত ফরিদগঞ্জে এতিম ভাতিজী’র সম্পত্তি আত্মসাৎ করার অভিযোগ আপন জেঠার বিরুদ্ধে পুত্রবধূকে তালাক দিতে সাজানো মামলা শ্বশুরের! ফরিদগঞ্জে ভয়াবহ অ**গ্নী***কাণ্ডে ১১টি পরিবারের বসতঘর পু**ড়ে ছাই

জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে পাননি এক প্রার্থী।।প্রস্তাবকারী ও সমর্থন কারীর ভোট ও পায়নি

reporter / ৩১৭ ভিউ
আপডেট : মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

রাফিউ হাসান হামজাঃ চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে শাহরাস্তি উপজেলা (০৮ নং ওয়ার্ড) থেকে একজন সাধারণ সদস্য প্রার্থী শূন্য ভোট ও আরেকজন সাধারণ সদস্য প্রার্থী ১ ভোট পেয়েছেন।
সোমবার (১৭ অক্টোবর) সারাদেশের ৫৭ টি জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল ৯ টায় ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২টায় শেষ হয়েছে। চাঁদপুরে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) মাধ্যমে প্রথমবারের মতো জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। জেলার শাহরাস্তি উপজেলায় সাধারণ সদস্য প্রার্থী পদে একজন প্রার্থী শূন্য ও অপর এক প্রার্থী একটি করে ভোট পেয়েছেন।
শূন্য ভোট পাওয়া প্রার্থীর নাম মোঃ মনির হোসেন। তিনি টিউবওয়েল প্রতীকে চাঁদপুর-৮ নং ওয়ার্ড শাহরাস্তি উপজেলায় সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। অন্য প্রার্থী ইব্রাহিম খলিল পন্ডিত তালা প্রতীকে একটি মাত্র ভোট পেয়েছেন।
উল্লেখ্য যে, নির্বাচনে শাহরাস্তি উপজেলায় মোট ভোটার সংখ্যা ছিলেন ১৫০ জন। সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন পাঁচ জন। এতে ৬২ টি ভোট পেয়ে জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছেন ব্যাট প্রতীকের প্রার্থী জাকির হোসেন পাটোয়ারী।


এই বিভাগের আরও খবর