শিরোনাম:
চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন জুয়ার টাকা শোধ করতে নানি খুন, নাতি গ্রেপ্তার মতলব রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা

দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই —-পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

reporter / ৪৩৩ ভিউ
আপডেট : শনিবার, ৪ জুন, ২০২২

মতলব দক্ষিণ প্রতিনিধিঃ
দেশের উন্নয়ন ও অগ্রগতিতে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। দেশকে অস্থিতিশীল করতে চায় এক শ্রেণি গোষ্ঠী। উন্নয়নের অগ্রগতিকে বাঁধাগ্রস্ত করার জন্য একটি মহল লেগেই আছে ও ভবিষ্যতেও থাকবে। তারপরও প্রধানমন্ত্রীর বিচক্ষণতা ও সাহসিকতায় উন্নয়ন কর্মকান্ড বর্হিবিশ্বে আমাদের ভাবমূর্তিকে উজ্জ্বল করেছে।
তিনি আরো বলেন, দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার সরকার আবারো দরকার। আজ পদ্মা সেতু, পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেলসহ মেগা প্রকল্পগুলো দৃশ্যমান হচ্ছে। ২০৩০ সালের মধ্যেই হতদরিদ্র মুক্ত হবে বাংলাদেশ।
চাঁদপুরের মতলব দক্ষিণউপজেলা টাস্কফোর্স কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
আজ ৩ জুন শুক্রবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে “ক” তালিকাভুক্ত ভূমিহীন ও গৃহহীন পুনর্বাসন/ উপজেলাকে ভূমিহীনমুক্ত ঘোষণা করার জন্য এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের সভাপতিত্বে সভার বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট নুরুল আমিন রুহুল, উপজেলা চেয়ারম্যান বি এইচ এম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, ভাইস চেয়ারম্যান মুবিন সুজন।
এছাড়াও বক্তব্য রাখেন নায়েরগাঁও দক্ষিণ ইউপি আওয়ামী লীগের সভাপতি , ইউপি চেয়ারম্যান জহিরুল মোস্তফা তালুকদার, সৈয়দ মঞ্জুর হোসেন রিপন মীর,
কামরুজ্জামান মোল্লা, কাউন্সিলর আবুল বাশার মিয়াজি পারভেজ, পিন্টু সাহা,সাইফুল ইসলাম মোহন প্রমুখ।


এই বিভাগের আরও খবর