শিরোনাম:
শাহরাস্তির কাদরায় ৬ ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের বৃদ্ধ মায়ের মতলব উত্তরে যুবলীগ নেতা ও এনজিও কর্মকর্তাকে গ্রেপ্তার, আটক ৮ কিশোর মতলবে কলেজ শিক্ষকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক মতলব উত্তরে পুলিশের বিশেষ অভিযান: মাদক ও পরোয়ানার ৭ আসামি গ্রেপ্তার দুর্গাপূজায় শুভেচ্ছা জানিয়েছে বিএনপি নেতা তানভীর হুদা প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী ও ছাত্রঅধিকার পরিষদ নেতার আন্তরিক সহযোগিতায় দেশে আসলো সৌদি প্রবাসীর মৃতদেহ ইসলামাবাদে বেগম খালেদা জিয়া স্মৃতি স্মরণে মিনিবার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর সেমিফাইনাল অনুষ্ঠিত চাঁদপুর পৌরসভায় বেওয়ারিশ কুকুরের জলাতঙ্ক রোগের ভেক্সিন প্রদান সংক্রান্ত সভা অনুষ্ঠিত চাঁদপুরে সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালিত মতলব উত্তর থানায় বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৪, পরোয়ানাভুক্তসহ গ্রেপ্তার ৮

নানান মহলে প্রসংশিত উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির

reporter / ৩৫৭ ভিউ
আপডেট : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩

কচুয়ায় সুন্দরী খালে কচুরিপানা অবমুক্ত  করায় খুশি এলাকাবাসী

কচুয়া প্রতিনিধি
কচুয়ায় সুন্দরী খালে কচুরিপানা অবমুক্ত হওয়ায় খুশি
এলাকাবাসী। দীর্ঘদিন ধরে কচুয়া উপজেলার লস্করী থেকে মতলব
দক্ষিন উপজেলার চারটভাঙ্গা পর্যন্ত প্রায় ১১ কিলোমিটার অংশ ওই
খালে কচুরিপানা ছিল। ফলে স্থানীয় এলাকাবাসী পণ্যসামগ্রী
নিয়ে নৌকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। তাছাড়া
মৎস্যচাষীরা মাছ চাষে বাধাগ্রন্থ হয়।
উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান
শিশিরের হস্তক্ষেপে প্রায় ৩ কিলোমিটার পর্যন্ত ওই সুন্দরী খালে
কচুরিপানা অবমুক্ত হয়েছে। দলীয় নেতাকর্মী ও স্থানীয় লোকজন ওই
খালে মঙ্গলবার দিনভর কচুরিপানা অবমুক্তকরনের কাজ করছেন। এতে
করে উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির এমন মহতী উদ্যোগ
নেয়ায় প্রশংসা কুড়িয়েছেন এলাকাবাসীর কাছে। দীর্ঘদিন ধরে
ওই খালে কচুরিপানার জমাট থাকায় খালের পাশের রাস্তায় মানুষ
যাতায়াত করতে ভয় পেত। বিশেষ করে বিষধর সাপ-বিচ্ছু, মশার
উপদ্রব ছিল চরম। ফলে স্থানীয়রা খালপাড় ধরে চলাফেরা করতে
আতংকিত থাকত। ইতিমধ্যে ওই খাল থেকে বেশকিছু বিষধর সাপ
মেরে ফেলেন স্থানীয়রা।
উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির নিদের্শনায় স্থানীয় ইউপি
চেয়ারম্যান আলমগীর হোসেন ও দলীয় নেতাকর্মীরা এমন মহতী
উদ্যোগ নিয়েছেন। ফলে কচুরিপানা অবমুক্ত করায় ধন্যবাদ ও
কৃতজ্ঞতা জানান তারা। পাশাপাশি এমন উদ্যোগ গ্রহন করায়
এলাকার সর্বমহলে প্রসংশিত হয়েছেন উপজেলা চেয়ারম্যান মো.
শাহজাহান শিশির।
পশ্চিম সহদেবপুর ইউনিয়ন যুবলীগ নেতা আক্তার
হোসেন,ডালিম সরকার,রুবেল আহমেদ প্রধান,রুবেল হোসেন
নীরব ও শ্রমিক মামুন,আব্দুলসহ কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে
ওই খালে কচুরিপানা থাকায় নৌকা যাতায়াত করতে পারছে না।
একসময় ওই খাল দিয়ে প্রতিনিয়ত নৌকা চলাচল করত। দ্রæত ওই
সুন্দরী খালে কচুরিপানা অবমুক্ত করতে আমরা নিয়মিত ভাবে কাজ
করছি।
ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন বলেন, প্রতিদিন ওই খাল
থেকে রাস্তায় বিষধর সাপ ও বিচ্চুর কারনে ভয়ে আতংকে চলাচল করতে
হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা চেয়ারম্যানের হস্তক্ষেপে আমরা খাল

থেকে প্রায় ৩ কি.মি. পর্যন্ত দ্রæত কচুরিপানা অপসারন করছি।
অচিরেই পুরো সুন্দরী খালের কচুরিপানা অবমুক্ত করা হবে।
ইউএনও মো. নাজমুল হাসান বলেন, উপজেলা প্রশাসন ও
উপজেলা চেয়ারম্যানের আন্তরিক প্রচেষ্টায় মঙ্গলবার আমরা সুন্দরী
খালে কচুরিপানা অবমুক্ত উদ্বোধন করেছি। পরবর্তীতে কচুয়া
উপজেলা বিভিন্ন এলাকায় খালে কচুরিপানা থাকলে দ্রæত অবমুক্ত
করা হবে
উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির বলেন,
এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে সুন্দরী খালটি পরিদর্শন করি।
এলাকাবাসীর দুর্ভোগ লাঘবের চিন্তা করে কচুরিপানা অবমুক্তের
পরিকল্পনা নেয়া হয়েছে। আওয়ামী দলীয় যুবলীগ,ছাত্রলীগের
নেতাকর্মী ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় ওই খাল থেকে
কচুরিপানা অবমুক্ত করা হচ্ছে। সুন্দরী খালে বাকী অংশের
কচুরিপানা অবমুক্ত করার কাজ অব্যাহত থাকবে।


এই বিভাগের আরও খবর