শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

কচুয়ার সাচার বাজারে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত

reporter / ১৭২ ভিউ
আপডেট : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

বিল্লাল মাসুমঃ
চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার বাজারে মাদক নির্মূল, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে ব্যবসায়ী ও স্থানীয়দের সঙ্গে পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন এবং বাজারের যানজট নিরসনে সকলের সহযোগিতা কামনায় এ সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন। সভা পরিচালনা করেন কচুয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ রবিউল হাসান। তিনি তার বক্তব্যে বলেন, সামাজিক অবক্ষয়ের কারণে কিশোর গ্যাং ও অপরাধ প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় পুলিশ একা নয়, সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি বিশেষ করে সাচার বাজারের দীর্ঘদিনের যানজট সমস্যার কথা উল্লেখ করে বলেন, “সাচার বাজারের যানজট নিরসনে ব্যবসায়ী ও স্থানীয়দের সম্মিলিত সহযোগিতা অত্যন্ত জরুরি। পাশাপাশি এলাকায় মাদক নির্মূল ও অপরাধ প্রবণতা রোধে সকলকে সচেতন ভূমিকা রাখতে হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া সার্কেলের সহকারী  পুলিশ সুপার আব্দুল হাই এবং পুলিশ ইন্সপেক্টর খলিলসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।
এসময় আরো বক্তব্য রাখেন সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শাহজাহান, সাচার বাজার পরিচালনা কমিটির সভাপতি গোলাম আজম সজিব ভূইয়া, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মজুমদার, সাচার ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল হোসেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আতিকুর রহমান জুয়েল  এবং সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি রোধে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
সভা শেষে চাঁদপুরের পুলিশ সুপার মোঃ রবিউল হাসান সাচার বাজার পরিদর্শন করেন এবং সাচার পুলিশ ফাঁড়ি পরিদর্শন করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।


এই বিভাগের আরও খবর