শিরোনাম:
মতলবে ১৫ মামলার আসামি মেজর ডালিমসহ গ্রেফতার ৬ ইব্রাহিমপুর শাহী জামে মসজিদের নির্মাণকাজে বাদশা মিয়া চকিদারের আর্থিক অনুদান কচুরিপানার দখলে ধনাগোদা নদী, তিন কিলোমিটার এলাকা জুড়ে বন্ধ নৌযান চলাচল মতলবে ১৫শ শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ নতুন এনআইডিতে ১৮ সিম, নিজের নামে সিম তুলতে গিয়ে বিপাকে প্রবাসী : দায় নিচ্ছে না কেউ! মতলবে ডাকাতের কবলে প্রথম আলোর সাংবাদিক আলম পলাশ উত্তর রাড়ীকান্দি জামে মসজিদে চেয়ারম্যান পদপ্রার্থী এম ইলিয়াছ আলীর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে মতলবে অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

প্রেমের টানে ফরিদগঞ্জে মুসলিম মেয়ের বাড়িতে হিন্দু তরুণী

reporter / ৯৪৩ ভিউ
আপডেট : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

সমকামিতার অভিযোগে পুলিশে সোপর্দ    
এফ.এ.মানিক ও মোঃ গিয়াসউদ্দিনঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে দু‘ধর্মের দুই‘কিশোরীর প্রেম ও সমকামিতার অভিযোগে অভিভাবকরা পুলিশে সোপর্দ করেছে।
হিন্দুধর্মালম্বি  কিশোরী আরোহী গোপালগঞ্জের কোটালিপাড়া থেকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সকদিরামপুর তালুকদার বাড়ির মুসলিম ধর্মালম্বি  ইউসূফ মিয়ার মেয়ে রিতুর সাথে প্রেম ও সমকামিতায় জড়িয়ে পড়েন,এবং প্রেমের টানে রিতুর বাড়িতে অবস্থান নেন। পুলিশ জানিয়েছে আরোহী হারিয়েছে মর্মে একটি জিডি হয়েছে।
স্থানীয় সূত্র ও কিশোরীরা জানায়, চলতি বছরের জানুয়ারী মাসে উভয়ের টিকটকের মাধ্যমে পরিচয়। এরই মাঝে  একে অপরের বাড়িতে আসা-যাওয়া ও মনের ভাববিনিময় হয়। এক পর্যায়ে তারা গত ১৭ এপ্রিল পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার সত্যতা স্বীকার করেছে। তবে তারা বিবাহ বন্ধনের কোন প্রমাণপত্র দেখাতে পারেনি। তারা আরোও জানায়, আমরা আবেগে নহে, মন থেকেই একে অপরের প্রতি ভালোলাগা থেকে ভালোবাসা ও অবশেষে পরিণয় সূত্রে আবদ্ধ হই।
সংশ্লিষ্ট এলাকায় এ বিষয় নিয়েব্যাপক আলোনাচা ও সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ্ আলম জানান,আরোহী নামের মেয়েটি হারিয়ে যাওয়া জিডির সূত্র ধরে পুলিশ তাকে  উদ্ধার করেছে।


এই বিভাগের আরও খবর