শিরোনাম:
মতলবে খামার শ্রমিক হত্যার রহস্য উন্মোচন, প্রধান আসামি গ্রেপ্তার অতিরিক্ত মূল্যে তেল বিক্রির অপরাধে ফরিদগঞ্জে ব্যবসায়ীকে জরিমানা ফরিদগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন চরকুমিরা গ্রামবাসীর উদ্যোগে দুই শতাব্দীর ঐতিহ্যে খতমে শেফা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদগঞ্জে গুপ্টিতে কবরস্থানের গাছ কাটা নিয়ে বিরোধ মারধরে আহত বৃদ্ধের মৃত্যু সুবিধাবঞ্চিতদের মাঝে ওব্যাট মুক্ত স্কাউট গ্রুপের ইফতার বিতরণ চাঁদপুর পৌর এলাকায় স্কাউট সদস্যদের সাথে ইফতার ও রোড ডিউটি পরিদর্শন যানজট নিরসনে মাঠে ফরিদগঞ্জ মুক্ত স্কাউট গ্রুপের সদস্যরা ইব্রাহিমপুর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে ৫০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মতলব-ঢাকা রুটের বাসগুলোতে ভ্রাম্যমান আদালতের অভিযান

বরেণ্য আইনজীবী এডভোকেট আবদুল বাসেত মজুমদারের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

reporter / ২৮৮ ভিউ
আপডেট : শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ
বাংলাদেশ বার কাউন্সিল সাবেক ভাইস চেয়ারম্যান ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের যুগ্ম আহবায়ক, বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সুপ্রিম কোর্টের সাবেক সভাপতি দেশবরেণ্য গরীবের আইনজীবী খ্যাত বরেন্য ব্যক্তিত্ব, সিনিয়র এডভোকেট মরহুম আবদুল বাসেত মজুমদার স্মরণে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৮ অক্টোবর জুমআ বাদ কুমিল্লা জেলার লাকসাম উপজেলার শানিচোঁ নিজ গ্রামে সহকারী এর্টনী জেনারেল এডভোকেট আলতাফ হোসেন আমানী ও এডভোকেট বিল্লাল হোসেন লিজনের সন্ঞ্চালনায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবু নঈম পাটওয়ারী দুলাল, সুপ্রিম কোর্টের এডভোকেট খন্দকার গোলাম কিবরিয়া, ঢাকা মহানগর আওয়ামী লীগের আইন সম্পাদক এডভোকেট ফোরকান মিয়া, সুপ্রিম কোর্টের এডভোকেট শাহ মন্জুরুল হক, বিভিন্ন জেলা আইনজীবী সমিতি থেকে আগত আইনজীবীদের মধ্যে ব্রাক্ষনবাড়িয়ার এডভোকেট আবুল বাসার চৌধুরী, এডভোকেট এম এ করিম, নোয়াখালী জেলার আবুল কালাম হারুন, ফেনী জেলার এডভোকেট শাহজাহান সাজু, চাঁদপুর জেলার এডভোকেট কামাল উদ্দিন,
সাতক্ষীরা জেলার এডভোকেট শওকত আলী,
নরসিংদী জেলার এ এইচ এম নজরুল ইসলাম,
বাগেরহাটের পিপি এডভোকেট ফকির ইফতেখারউদ্দিন রানা, কুমিল্লা জেলার এডভোকেট আবু তাহের, লক্ষীপুর জেলার এডভোকেট জি এইচ এম আবদুর নুর।
স্মরণ সভা শেষে বিভিন্ন জেলা আইনজীবী সমিতির আগত সদস্য ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মরহুম আবদুল বাসেত মজুমদারের কবর জেয়ারত ও দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করেন।


এই বিভাগের আরও খবর