শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

বাবুরহাটে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

reporter / ২১৪ ভিউ
আপডেট : সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃ ভোক্তা অধিকার লঙ্ঘন করায় চাঁদপুর শহরের বাবুরহাট বাজারে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর।
রোববার (১৬ এপ্রিল) দুপুরে বাজারে তদারকি অভিযান পচিালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নুর হোসেন রুবেল।
তিনি বলেন, আজ নিয়মিত বাজার তদারকির অংশ হিসেে সদরের বাবুরহাট বাজারে বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ঔষুধ পাওয়ায় বাবুরহাট প্যাথলজি সেন্টারকে ৫ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ঔষুধ পাওয়ায় মদিনা ফার্মেসিকে ৫ হাজার টাকা, মূল্য তালিকা না থাকায় আল্লাহরদান পোল্ট্রিকে ২ হাজার টাকা, গ্যাস সিলিন্ডার এর মূল্য তালিকা প্রদর্শন না করায় আশোক স্টোরকে ৩ হাজার টাকা ও মাছের কীটনাশক ঔষুধ এবং বীজের মেয়াদোত্তীর্ণ থাকায় মাহবুব সীড স্টোরকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সর্বমোট ৪ টি প্রতিষ্ঠানকে ১৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়াও ইফতার আইটেম, তরমুজের দোকান, কাপড়ের দোকান, চালের দোকান,গরুর মাংসের দোকান, সব্জির দোকানে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে সহোযোগিতায় ছিলেন সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নীনা আক্তার এবং সদর থানা পুলিশের একটি চৌকশ টিম। ভোক্তার স্বার্থে এমন অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।


এই বিভাগের আরও খবর