শিরোনাম:
চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন জুয়ার টাকা শোধ করতে নানি খুন, নাতি গ্রেপ্তার মতলব রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা

বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশ

reporter / ৩৮৬ ভিউ
আপডেট : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

মতলব উত্তরে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে বিএনপির  বিক্ষোভ 
মতলব উত্তর প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তরে  নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে বিএনপি।
শুক্রবার ২৬ অগস্ট বিকেলে উপজেলার ডাকুরকান্দি হাজি চাঁনবক্স দাখিল মাদ্রাসা মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ডা. সরকার মাহবুব আহমেদ শামীম ।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকারের আমলে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির কারণে মানুষ আজ দিশেহারা। বেঁচে থাকার প্রয়োজনে মানুষ জেগে উঠেছে। বিএনপির আন্দোলনে দেশের মানুষ সারা দিয়ে আজ রাজপথে নেমেছে।
তিনি আরো বলেন, বর্তমান সরকারের আমলে জ্বালানি তেলসহ দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধির কারণে মানুষ আজ দিশেহারা। বেঁচে থাকার প্রয়োজনে মানুষ জেগে উঠেছে। বিএনপির আন্দোলনে দেশের মানুষ সারা দিয়ে আজ রাজপথে নেমেছে।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু বলেন, দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে, যা জনগণের নাভিশ্বাস হয়ে উঠেছে। দ্রুত দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে। পণ্যের মূল্যবৃদ্ধির পাগলা ঘোড়ার মুখে এখনই লাগাম দিতে হবে।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন  মতলব দক্ষিণ বিএনপির প্রবীন নেতা মোল্লা মোহাম্মদ জাকির।
মতলব উত্তর উপজেলা কৃষকদলের সভাপতি মোয়াজ্জেম সরকারের সভাপতিত্বে ও মতলব দক্ষিণ বিএনপি নেতা ডা. শোয়েব আহম্মদের পরিচালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মেজবা উদ্দিন জনি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আশরাফুজ্জামান বাবু, মতলব দক্ষিণ উপজেলা বিএনপি নেতা মেজবাহ উদ্দিন মেজু, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসিফ মাহমুদ সংগ্রাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তৌফিক আজিম সরকার মিশু, ছাত্রদল নেতা নিরব প্রমুখ।
এ সময় মতলব উত্তর ও দক্ষিণ উপজেলা  বিএনপি, যুবদল,,সেচ্ছাসেবকদল,,কৃষক দল, ছাত্রদল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর