শিরোনাম:
হবিগঞ্জে ৪১৩তম রোভার স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্স সম্পন্ন শাহরাস্তিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ১৫ ভরণ-পোষণের দাবিতে ইউপি কার্যালয়ে আফিয়া, স্বজনের ওপর হামলার অভিযোগ লঞ্চে অতিরিক্ত ভাড়া, নিম্নমানের খাবার ও যাত্রী হয়রানি বন্ধে কঠোর অবস্থানে জেলা প্রশাসন আইন ভাঙলেই ছাড় নয়: জুলাইয়ে চাঁদপুরে ট্রাফিক পুলিশের ১,২৮৫ মামলা অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন ও নিরপেক্ষ কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ: পারিবারিক রাজনীতির বলির পাঁঠা, তবুও নীতিতে দৃঢ় মতলব উত্তরে ৬৭ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার চাঁদপুরে স্কাউটস অ্যাওয়ার্ড পোর্টাল ওয়ার্কশপ ফরিদগঞ্জে চুরির আতঙ্ক: এক সপ্তাহে ২০টির বেশি ঘটনা, নিরাপত্তাহীনতায় জনজীবন চাঁদপুর ডিবির জালে বাঘ শাহজাহান

বিনামূল্যে সার বীজ ও ভর্তুকিতে কম্বাইন্ড হারবেস্টার বিতরণ

reporter / ৪৩৭ ভিউ
আপডেট : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২

বিনামূল্যে সার বীজ ও ভর্তুকিতে কম্বাইন্ড হারবেস্টার বিতরণ

লিয়াকত হোসাইন :
কৃষক হলো বাংলাদেশের প্রাণ। কৃষি ও কৃষকের উন্নয়নের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা সরকার। পলিমাটি সমৃদ্ধ বাংলার মাঠে ময়দানে যে বিশাল সবুজের সমারোহ দেখা যায় তার প্রায় সবই কৃষিজাত দ্রব্য। আর সারাক্ষণ হাড়ভাঙ্গা খাঁটুনি দিয়ে যেসব মানুষ বিপুল ফসল উৎপাদন করে তারাই কৃষক নামে পরিচিত। বাংলাদেশ কৃষি প্রধান দেশ। বাংলাদেশ মানেই গ্রাম বাংলা, পল্লীবাংলা, মাটি ও মানুষের বাংলা।

শুক্রবার (২৯ এপ্রিল )সকালে মতলব উত্তর উপজেলা কৃষি অধিদপ্তর কর্তৃক আয়োজিত ২১-২২ অর্থ বছরের খরিপ-১/২২-২৩ মৌসুমে আউস উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ এবং ভূর্তকি মূল্যে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ কালে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর-২ আসনের এমপি এ্যাড. নূরুল আমিন রুহুল এমপি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, খাদ্যে স্বয়ংসর্ম্পূণতা অর্জন, বৈদেশিক মুদ্রা অর্জন ও শিল্প প্রতিষ্ঠানের কাঁচামাল সরবরাহ সহজলভ্য রাখতে কৃষি খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষি খাতের উন্নয়নে সরকারের আন্তরিকতা প্রশংসার দাবিদার। ১০ টাকায় কৃষকদের জন্য ব্যাংক অ্যাকাউন্ট খোলা, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের বিনামূল্যে বীজ, সার, কীটনাশক বিতরণ, ভিজিএফ কার্ড বিতরণ, কৃষি গবেষণা ক্ষেত্রে অর্থ বরাদ্দ বৃদ্ধি, সর্বোপরি কৃষিতে ভতুর্কি প্রদান ইত্যাদি বিশেষভাবে উল্লেখযোগ্য।

বিশেষ অতিথির বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস।
উপজেলা নির্বাহী অফিসার গাজী শরীফুল হাসানের সভাপতিত্ত্বে ও উপজেলা উপসহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মজিবুর রহমানের পরিচালনায় আরও বক্তব্য রাখেন – উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক জিএম ফারুক, সাংবাদিক জাকির হোসেন বাদশা প্রমুখ।
এর আগে উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন স্বাগত বক্তব্যে বলেন, উপজেলার ৩ হাজার দুইশত জনকে ২০ কেজি ডিএমপি সার,১০ কেজি করে এমওপি সার এবং ৫ কেজি করে আইস ধানের বীজ দেওয়া হয়েছে।


এই বিভাগের আরও খবর