শিরোনাম:
অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে ছাত্র হিযবুল্লাহর শীতবস্ত্র বিতরণ শিক্ষার্থী বৃদ্ধি ও শিক্ষার মানোন্নয়নে ঘাসিরচরে সম্মিলিত প্রচেষ্টা মতলব উত্তরে শীতার্তদের পাশে ‘নবজাগরণ ঐক্য ফাউন্ডেশন’ মতলবে পাওনা টাকাকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, মালামাল লুট মতলব দক্ষিণে পরিত্যক্ত রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার মতলব উত্তরে খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল মতলব দক্ষিণে ভেটেরিনারি ফার্মেসীগুলোতে অভিযান, চাঁদপুরে সম্পত্তিগত বিরোধ : হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যু মতলবে সরকারি গাছ নিধন: বনবিভাগ-এলজিইডির দোষারোপে জনরোষ মতলব উত্তরে নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

বিষ্ণপুর ইউনিয়ন যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

reporter / ২৩৩ ভিউ
আপডেট : সোমবার, ১৯ জুন, ২০২৩

 নিজস্ব প্রতিবেদকঃ
চাঁদপুর সদর উপজেলার ১নং বিষ্ণপুর ইউনিয়ন যুবদলের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ জুন বিকাল ৪টায় লালপুর বালুদুম উচ্চ বিদ্যালয় সংলগ্ন মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট শাহজালাল মিশন। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক। অনুষ্ঠান উদ্বোধনী বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কে এম নজরুল ইসলাম নজু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন খান আকাশ, জেলা ছাত্রদলের সভাপতি ঈমান এইচ গাজী যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আলম রবিন।
১ নং বিষ্ণপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আক্তার হোসেন বকাউল এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন মিয়াজী ও সদস্য সচিব হারুন খান এর যৌথ সঞ্চলনায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির  মানবাধিকার বিষয়ক সম্পাদক আনিছুর রহমান পিটার, ১নং বিষ্ণপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান মন্টু  সভাপতি সেলিম মিয়াজী সাধারণ সম্পাদক এডভোকেট কাইউম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বেপারী, সদর উপজেলা যুবদলের ১ ম যুগ্ম আহ্বায়ক মান্নান খান কাজল, যুগ্ম আহ্বায়ক সৈয়দ হোসেন গাজী, নজরুল ইসলাম বাবুল, চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি সোহেল গাজী,  ১নং বিষ্ণপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক রাসেল চৌধুরী বাবু।

উপস্থিত ছিলেন ইউনিয়ন সহসভাপতি গিয়াস উদ্দিন ভুইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সরকার, সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল চৌধুরী বাবু , ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হাসান বেপারী, ইকবাল বেপারী, ফয়সাল হাজরা, মহসীন প্রধানীয়া, শাওন প্রদানীয়া তাজুল ইসলাম তাজ, রাসেল মিয়াজী সহ চাঁদপুর পৌর, সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ সহ ১ নং বিষ্ণপুর ইউনিয়নে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে
কামাল হোসেন মিয়াজী কে সভাপতি ও  হারুন খান কে সাধারণ সম্পাদক করে ১ নং বিষ্ণপুর ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।


এই বিভাগের আরও খবর