ঘটনাটি ঘটেছে ১ নভেম্বর মঙ্গবার বিকালে মনোহর খাদি গ্রামে শালিশি বৈঠকে।
আহতরা হলেন ফারুক বেপারী (৩৩), তার মা মালতি বেগম (৫০), ছোট ভাই সুমন বেপারী (২৫), বোন বাবলি বেগম (২৩)।
তারা বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আহত ফারুক বেপারী জানান, একই পরিবারের জুয়েল, সোহেল ,শাহাদাত, আলাল উদ্দিন বেপারী, জহির বেপারী , সাকিব বেপারী, আমার মুদি দোকানে যাতায়াত করত। আমি তাদের মধ্যে সোহেল ও শাহাদাত এর কাছে টাকা পেতাম, পাওনা টাকা চাইতে গেলে এর পূর্বেও তারা আমার উপরে বহুবার হামলা করে। গতকাল সেই ঘটনার শালিসি বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকে উপস্থিত সকলের সম্মুখে আমাদের সাথে পূর্বের ঘটনার জের ধরে উপরোক্তারা দেশীয় অস্ত্র দিয়ে আমাদের শরীরে এবং মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে গুরুতর আহত করেন।
পরে পরিবারের অন্যান্য লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে এনে ভর্তি করায়।
এ ব্যাপারে আহতদের পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।