শিরোনাম:
চাঁদপুরে মোবাইল কোর্টের অভিযান: ৩ মামলায় ৫০ হাজার টাকা জরিমানা অনলাইন জুয়ার টাকা শোধ করতে নানি খুন, নাতি গ্রেপ্তার মতলব রয়মনেন নেছা মহিলা কলেজে মতবিনিময় সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষা অভিযানে জব্দ নৌকা নিলামে বিক্রি চাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ১১ হাজার পিস ইয়াবাসহ মতলবের ইসমাইল ও তার সঙ্গী ঢাকায় গ্রেফতার ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন স্কুলব্যাগে ২৮৩৬ পিস ইয়াবাসহ মতলবের মাদক কারবারি হাসিম খান চাঁদপুরে আটক মতলবের মাটি ও মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজের প্রত্যয়, সভাপতিকে সংবর্ধনা

মতলব উত্তরে গ্রাম পুলিশদের সাপ্তাহিক সমাবেশ

reporter / ৩৭৩ ভিউ
আপডেট : বুধবার, ১২ অক্টোবর, ২০২২

আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশের ভূমিকাও প্রশসংনীয়
        —–ওসি মো. মহিউদ্দিন
মোঃ কামরুল হাসান রাব্বিঃ
মতলব উত্তর থানায় গ্রাম পুলিশের সাপ্তাহিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ অক্টোবর) প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মো. মহিউদ্দিন।
সমাবেশে তিনি বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি গ্রাম পুলিশের ভূমিকাও প্রশসংনীয়। তৃণমূল পর্যায়ে তথা ইউনিয়ন পর্যায়ে আইন শৃৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশও বিশেষ ভূমিকা রাখছে।
ওসি আরো বলেন, মফস্বলে অপরাধ দমনে গ্রাম পুলিশরা অগ্রণী ভূমিকা পালন করে। লাঠি-বাঁশি হাতে নিয়ে তারা পাহারা দেয় গ্রামগঞ্জের পাড়া-মহল্লা। তথ্য দিয়ে সহায়তা করে প্রশাসনকে। তাদের তৎপরতায় কমে গেছে চুরি, ডাকাতিসহ অন্যান্য ছোটখাটো অপরাধ। গ্রাম পুলিশদের কাজে লাগালে মাদকের বিস্তারও বহুলাংশে কমে যাবে নিঃসন্দেহে।
সমাবেশে থানার এসআই মোজাম্মেল সহ অন্যান্য পুলিশ অফিসাররা উপস্থিত ছিলেন।


এই বিভাগের আরও খবর