গাজী মোঃ এমদাদুল হক মনিক
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত নিশ্চিন্তপুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর দ্বিতীয় মেগা সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮ নভেম্বর বিকেলে জমজমাট এ খেলায় মতলব একাদশকে ৩-০ গোলে পরাজিত করে গৌরবময় বিজয় অর্জন করেছে কেশাইরকান্দি একাদশ।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. মেহেদী হাসান (ইমু সরকার)। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার প্রতি আরও বেশি মনোযোগী হতে হবে। এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
খেলার উদ্বোধনী বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এসএম জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্যাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কাইয়ুম মুন্সী, বিশিষ্ট সমাজসেবক মো. সবুজ সরকার, মো. ইলিয়াস মিয়াজী, উপজেলা মহিলা দলের প্রচার সম্পাদক মাকসুদা বেগম, মতলব উত্তর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মো. কাউছার শিকদার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. নুরুজ্জামান ভূঁইয়া, মো. রনি মিয়া, বিশিষ্ট সমাজসেবক মো. আরিফ সরকার, ৫ নম্বর দুর্গাপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এরফান হোসেন ভুট্টু মিয়া, যুবদল নেতা মো. নাজমুল হুদা সরকার এবং আরাফাত রহমান কোকো ক্রীড়া পরিষদ, মতলব উত্তর, চাঁদপুরের সদস্যসচিব হামিদুর রহমান সবুজ।
উপজেলা বিএনপির পরিবেশবিষয়ক সম্পাদক মো. শাহাদাত হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন মো. নজরুল ইসলাম টিটু।
খেলাকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। স্থানীয় ক্রীড়াপ্রেমীরা এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।